ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

গোল্ডেন সু ও পিচিচি ট্রফি জিতলেন মেসি

আকাশ স্পোর্টস ডেস্ক:

গতকাল রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ১-০ গোলে জয়ের মাধ্যমে লা লিগার এবারের মৌসুম শেষ করেছে বার্সেলোনা। এবার শিরোপাও উঠেছে তাদের ঘরে। লা লিগায় এবারের মৌসুমের সেরা গোলদাতা লিওনেল মেসি। ৩৪টি গোল করেছেন তিনি।

এই কারণেই এবার পঞ্চমবারের মতো ইউরোপিয়ান গোল্ডেন সু জিতে নিলেন লিওনেল মেসি। সেই সাথে লা লিগার সেরা গোলদাতা হিসাবে পিচিচি ট্রফি পাচ্ছেন তিনি। লিওনেল মেসির ৩৪ গোল মানে গোল্ডেন সু জয়ের ক্ষেত্রে তার পয়েন্ট ৬৮।

মেসির নিকটতম প্রতিদ্বন্দ্বী ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুলের মোহাম্মদ সালাহ (৩২/৬৪) ও টটেনহাম হটস্পারের হ্যারি কেন (৩০/৬০)। লা লিগায় মেসির নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। এবারের মৌসুমে ২৬টি গোল করেছেন তিনি।

রোনালদো পিচিচি ট্রফি জিতেছেন তিনবার। মেসি এবার পঞ্চমবারের মতো এই পুরস্কার জিতলেন। রোনালদো গোল্ডেন সু জিতেছেন চারবার। তার মানে এদিক থেকেও রোনালদোকে ছাড়িয়ে গেলেন মেসি। কারণ, তিনি এবার পঞ্চমবারের মতো গোল্ডেন সু জিতে নিলেন।

তাছাড়া লা লিগায় সর্বশেষ নয় মৌসুমের মধ্যে সাত মৌসুমে ৩০ বা তার বেশি সংখ্যক গোল করেছেন লিওনেল মেসি। ২০১৩-১৪ ও ২০১৫-১৬ মৌসুমে তিনি এই মাইলফলক স্পর্শ করতে পারেননি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোল্ডেন সু ও পিচিচি ট্রফি জিতলেন মেসি

আপডেট সময় ০৯:১৫:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ মে ২০১৮