ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজনৈতিক প্রক্রিয়া শুরু করতে সিরিয়া প্রস্তুত: আসাদ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, রাজনৈতিক প্রক্রিয়া শুরুর জন্য সিরিয়ার পরিস্থিতি এখন অনুকূল।

রাশিয়ার কৃষ্ণসাগর উপকূলবর্তী সোচি শহরে বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও বাশার আল-আসাদের মধ্যে বৈঠকের সময় একথা বলেন দুই নেতা।

বৈঠকে পুতিন বলেছেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সাম্প্রতিক বিজয়ের পর সিরিয়ায় এখন বিদেশি সেনা রাখার কোনো যুক্তি নেই।

পুতিনের ধারণাকে স্বাগত জানিয়েছেন প্রেসিডেন্ট আসাদ। তিনি বলেন, সামরিক বাহিনীর প্রচেষ্টার পর এখন রাজনৈতিক প্রক্রিয়া শুরু করতে দামেস্ক দৃঢ়প্রতিজ্ঞ।

তিনি বলেন, ‘দেশের স্থিতিশীলতা বাড়ছে এবং সে কারণে রাজনৈতিক প্রক্রিয়া শুরু করা সম্ভব। আমি সবসময় বলেছি এবং এখনো বলছি যে, সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের পাশাপাশি আমরা সর্বান্তকরণে রাজনৈতিক প্রক্রিয়াকে সমর্থন করেছি।’

প্রেসিডেন্ট আসাদ বলেন, ‘আমরা জানি রাজনৈতিক প্রক্রিয়া সহজ হবে না কারণ কিছু দেশ চায় না যে, সিরিয়ায় স্থিতিশীলতা ফিরে আসুক। কিন্তু রাশিয়া ও আমাদের অন্য অংশীদার এবং মিত্রদের সহযোগিতায় আমরা চূড়ান্তভাবে শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নেব। সব রকমের প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও আমি রাজনৈতিক প্রক্রিয়ার প্রতি অঙ্গীকারাবদ্ধ থাকব।’

বৈঠক শেষে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, প্রেসিডেন্ট আসাদ বলেছেন, তিনি দেশের সংবিধান নতুন করে লেখার জন্য একটি কমিটি করবেন। এ কমিটিতে থাকবেন সরকার ও বিরোধী বিভিন্ন গ্রুপের ১৫০ জন প্রতিনিধি।

বৈঠকে পুতিন ও আসাদ সিরিয়ায় বৃহত্তর মানবিক ত্রাণ সহায়তার বিষয় নিয়েও কথা বলেন। পাশাপাশি দেশের অর্থনীতি পুনরুদ্ধারের ইস্যুও আলোচিত হয়েছে।

২০১১ সালে সিরিয়ায় বিদেশি মদদপুষ্ট উগ্র সন্ত্রাসীদের সহিংসতা শুরুর পর প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এ নিয়ে তিনবার রাশিয়া সফর করলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাজনৈতিক প্রক্রিয়া শুরু করতে সিরিয়া প্রস্তুত: আসাদ

আপডেট সময় ০৪:২৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ মে ২০১৮