ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ইউরোপ সেরা মেসি, রোনাল্ডো ১৬তম

আকাশ স্পোর্টস ডেস্ক:

চলতি মৌসুমে ইউরোপসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বার্সেলোনা সুপারস্টার লিওনেল মেসি। তবে যোজন যোজন পিছিয়ে পড়েছেন চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এ তালিকায় সিআর সেভেনের অবস্থান ১৬তম। বিস্ময়কর হলেও সত্য- সেরা পাঁচে নেই লিভারপুল গোলমেশিন মোহাম্মদ সালাহ।

সুইজারল্যান্ডভিত্তিক ফুটবল পরিসংখ্যান প্রতিষ্ঠান দ্য ইন্টারন্যাশনাল সেন্টার ফর স্পোর্টস স্টাডিজ (সিআইইএস) সম্প্রতি একটি জরিপ প্রকাশ করেছে। তাতে এ তথ্য জানা গেছে। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে খেলা খেলোয়াড়দের পারফরম্যান্স যাচাই-বাছাই করে এ তথ্য দিয়েছে প্রতিষ্ঠানটি।

এ তালিকা করতে লিগগুলোতে কমপক্ষে ১৮০০ মিনিট খেলা খেলোয়াড়দের প্রাধান্য দিয়েছে সিআইইএস। সঙ্গত কারণে বিবেচনাতেই আসেননি পিএসজি ফরোয়ার্ড নেইমার। তিনি ফ্রেঞ্চ লিগ ওয়ানে খেলেছেন ১৭৯৭ মিনিট।

টোটাল ১০০ মার্কসের মধ্যে ৯২.১২ পেয়ে ফার্স্ট বয় হয়েছেন মেসি। লা লিগায় ৩৪টি করার পাশাপাশি সতীর্থদের দিয়ে ১২ গোল করিয়েছেন ছোট ম্যাজিসিয়ান। সেকেন্ড বয় নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টার সিটি তারকা দাভিদ সিলভা। এই স্প্যানিয়ার্ডের প্রাপ্ত মার্কস ৯১.৬৯। থার্ড প্লেস অধিকার করেছেন মেসির দেশি ভাই পাওলো দিবালা। তিনি পেয়েছেন ৯১.৩৭ মার্কস। ষষ্ঠ স্থান অধিকারী সালাহ, যার মার্কস ৯০.৪৫।

এবার লা লিগায় ১১ ম্যাচ মিস করেন রোনাল্ডো। ১৬তম স্থানে ঠাঁই করে নেয়া এই রিয়াল সুপারস্টারের প্রাপ্ত মার্কস ৮৮.৫৮।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইউরোপ সেরা মেসি, রোনাল্ডো ১৬তম

আপডেট সময় ০১:০০:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ মে ২০১৮