ঢাকা ১০:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হাসপাতালের ওষুধ পাচারের সময় হাতেনাতে স্টোরকিপার আটক

অাকাশ জাতীয় ডেস্ক:

পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের স্টোররুম থেকে মূল্যবান অ্যান্টিবায়োটিক ইনজেকশন পাচার করার সময় স্টোরকিপার হারুন অর রশিদকে হাতেনাতে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ৯৬টি (আল্টাপাইন-৫০০) ইনজেকশন নিয়ে যাওয়ার সময় হাসপাতালের এক এমএলএসএস কাম সর্দারের হাতে ধরা পড়েন তিনি। এ ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি ও স্টোর ভেরিফিকেশনের জন্য কমিটি গঠন করা হয়েছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুর রহিম জানান, স্টোরকিপার হারুন অর রশিদ একটি কার্টুন নিয়ে পালানোর সময় হাসপাতালের এমএলএসএস কাম সর্দার মো. জাফরের হাতে ধরা পড়েন। ওই সময়ে স্টোরকিপার হারুনকে তার রুমে এনে জিজ্ঞাসাবাদ করলে তার কাছে ৯৬টি ইনজেকশন উদ্ধার করে জব্দ করা হয়েছে।

তিনি জানান, এ ঘটনায় হাসপাতালের সহকারী পরিচালক ডা. আব্দুল মতিনকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে এই কমিটিকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

এমএলএসএস মো. জাফর বলেন, ‘স্টোররুম থেকে একটি কার্টুন নিয়ে স্টোরকিপার হাসপাতালের বাইরে যাচ্ছিলেন। এ সময় তাকে কার্টুনে কী আছে জানতে চাইলে স্টোরকিপার দৌড়ে পালানোর চেষ্টা করেন। আমি তাকে ধরে ফেললে তিনি আমাকে কামড়ে পালানোর চেষ্টা করেন। পরে অন্যান্য স্টাফদের সহযোগিতায় কার্টুনসহ তাকে আটক করে সুপারের রুমে নিয়ে যাই। এ সময় কার্টুন থেকে ৯৬টি দামি ইনজেকশন পাওয় যায়। স্টোরকিপার নিয়মিত হাসপাতাল থেকে ওষুধ বাইরে পাচার করে আসছেন।’

এ বিষয়ে অভিযুক্ত স্টোরকিপার হারুন অর রশিদের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এ বিষয়ে কিছু জানি না।’ প্রসঙ্গত, পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট এই হাসপাতালে সরকারিভাবে পর্যাপ্ত ওষুধের সরবরাহ থাকলেও রোগীদের মাঝে ওষুধ সরবরাহ না করার অভিযোগ দীর্ঘদিনের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

হাসপাতালের ওষুধ পাচারের সময় হাতেনাতে স্টোরকিপার আটক

আপডেট সময় ১০:৫৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মে ২০১৮