ঢাকা ০৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আউটের সিদ্ধান্ত দিতে আধা ঘণ্টা অপেক্ষা

আকাশ স্পোর্টস ডেস্ক:

আউটের সিদ্ধান্তকে কেন্দ্র করে আধা ঘন্টা খেলা বন্ধ। ভারতের যাদবপুর ইউনিভার্সিটি গ্রাউন্ডে মোহনবাগান এবং কালিঘাটের মধ্যকার খেলায় এই ঘটনা ঘটে। শেষ পর্যন্ত অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি সৌরভ গাঙ্গুলির হস্তক্ষেপে খেলা ফের শুরু হয়।

সিএবির সিনিয়র নক আউটের সেমিফাইনালের খেলায়, কালিঘাট ব্যাট করার সময় অভিমন্যু ঈশ্বরনের ক্যাচ স্লিপে থাকা ফিল্ডার ধরলেও তা সঠিকভাবে নেওয়া হয়নি বলে বাতিল করে দেন আম্পায়ার।

তারপর আম্পায়ারকে ঘিরে ধরে বিক্ষোভ করেন মোহনবাগানের ক্রিকেটাররা। লেগ আম্পায়ারের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিতে আধঘণ্টারও বেশি সময় নেন আম্পায়ার। সেই সময় নিজ দলের ক্রিকেটারদের মোহনবাগান ক্রিকেট সচিব মাঠের বাইরে ডেকে নেন বলে অভিযোগ ওঠে।

যদিও খেলায় কালিঘাটের বিপক্ষে ৮ উইকেটে হেরে প্রতিযোগিতার নকআউট থেকে ছিটকে যায় মোহনবাগান। আগে ব্যাট করে ১৫১ রানে গুটিয়ে যায় মোহনবাগান। টার্গেট তাড়া করতে নেমে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় কালিঘাট।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আউটের সিদ্ধান্ত দিতে আধা ঘণ্টা অপেক্ষা

আপডেট সময় ১০:২৭:১৭ অপরাহ্ন, সোমবার, ১৪ মে ২০১৮