ঢাকা ১০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সুনামগঞ্জে স্ত্রীর পরকীয়া প্রেমিককে প্রকাশ্যে খুন করে আত্মসমর্পণ

স্ত্রীর পরকীয়া প্রেমিককে প্রকাশ্যে খুন করে আত্মসমর্পণ করেন রহমত আলী

অাকাশ জাতীয় ডেস্ক:

স্ত্রীর পরকীয়া প্রেমিককে প্রকাশ্যে গলা কেটে খুন করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন স্বামী রহমত আলী (৩২)। সোমবার বিকালে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের বাঘবেড় বাজারে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতের নাম জাবেদ আলী (৩০)। তিনি ওই ইউনিয়নের আক্তাপাড়া গ্রামের মৃত শওকত আলীর ছেলে। পুলিশ জানায়, উপজেলার বাঘবেড় গ্রামের রহমত আলীর স্ত্রীর সঙ্গে পার্শ্ববর্তী আক্তাপাড়া গ্রামের জাবেদ আলীর পরকীয়ার সম্পর্ক ছিল।একপর্যায়ে বিষয়টি আঁচ করতে পেরে প্রতিশোধপরায়ণ হয়ে ওঠে রহমত আলী।

জাবেদ আলীকে হত্যার জন্য সুযোগ খুঁজতে থাকে রহমত আলী। সোমবার বিকালে জাবেদ আলী স্থানীয় বাঘবেড় বাজার থেকে বাড়ি ফেরার সময় প্রাইমারি স্কুলের সামনে এলে তার পেছন থেকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে রহমত আলী।

জাবেদ আলী মাটিতে লুটিয়ে পড়লে হাতে থাকা ছুড়ি দিয়ে তার গলার এক তৃতীয়াংশ কেটে ফেলে রহমত আলী। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে স্থানীয় জনতা রহমত আলীকে ধরতে চাইলে সে পুলিশের নিকট আত্মসমর্পণের কথা জানায়। পরে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

বিশ্বম্ভরপুর থানার ওসি মোল্লা মুনির হোসেন বলেন, স্ত্রীর সঙ্গে পরকীয়া থাকায় প্রতিশোধপরায়ণ হয়ে জাবেদ আলীকে হত্যা করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে স্বীকার করেছে রহমত আলী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সুনামগঞ্জে স্ত্রীর পরকীয়া প্রেমিককে প্রকাশ্যে খুন করে আত্মসমর্পণ

আপডেট সময় ১০:২৪:০৫ অপরাহ্ন, সোমবার, ১৪ মে ২০১৮