ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি বাবাকে অপমানের ক্ষোভে ৫ বছরের শিশুকে হত্যা করেন নিহা ‘রিফাইন্ড’ বা অন্য নামেও আওয়ামী লীগ কর্মসূচি করতে পারবে না : তথ্য উপদেষ্টা গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূতি উপলক্ষে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল রাজধানীর তিন সরকারি হাসপাতালে র‍্যাবের অভিযান, আটক ১৩ পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ছাঁটাই প্রস্তাবের আলোচনা প্রত্যাহার করল বিরোধী দল ১১ বছর পর রায়, বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

ফরিদপুর কারাগারে আসামির মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

ফরিদপুর কারাগারে হত্যা মামলার এক আসামির মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৭টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।

নিহত রওশন খাঁ (৫২) ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত বাহাদুর খাঁর ছেলে।

একটি হত্যা মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করে গত ১ এপ্রিল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায় পুলিশ। তিনি জেলা কারাগরের ১৫৪৪/১৮ নম্বর হাজতি ছিলেন।

জেলা কারাগার সূত্রে জানা যায়, গত শনিবার দুপুর ১টার দিকে কারাগারে অসুস্থ হয়ে পড়েন রওশন। এরপরই তাকে প্রিজন সেলে স্থানান্তর করে চিকিৎসা দেয়া হয়। ওই সেলে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল সাড়ে ৭টার দিকে তিনি মারা যান।

ফরিদপুর কারাগারে কর্মরত ডিপ্লোমা নার্স মো. আশরাফুল ইকবাল জানান, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন রওশন।

ফরিদপুর জেলা কারাগারের সুপার আব্দুর রহিম জানান, ময়নাতদন্ত শেষে রোববার বিকালে রওশনের স্ত্রী লুৎফা বেগমের কাছে রওশনের লাশ হস্তান্তর করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি

ফরিদপুর কারাগারে আসামির মৃত্যু

আপডেট সময় ১১:২৬:১৪ অপরাহ্ন, রবিবার, ১৩ মে ২০১৮