ঢাকা ০৬:১০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মূল‍্যস্ফীতি কমিয়ে আনতে কৃষি উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে : রিজভী বিরোধী দলে থেকে কানাকড়িও পাইনি, জেলে গেছি পাঁচবার: স্পিকার বিরোধী দলীয় এমপিদের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ কোটি টাকা বরাদ্দ ভারতে গরুর মাংস রান্না করায় ৩ নারী গ্রেফতার ময়লার স্তূপে মিলল যুবকের মরদেহ, এক পা ভাঙা; শরীরে একাধিক আঘাতের চিহ্ন ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ৩ কোটি টাকা দিলেন নেইমার দিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া স্ট্যান্টবাজি : চিফ প্রসিকিউটর ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেননি ট্রাম্প: নিউজার্সির গভর্নর প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেন বিরোধীদলের নেতা এবারের বাজেট হবে সুন্দর, স্বাভাবিক ও বাস্তবমুখী: প্রধানমন্ত্রী

জাজিরা প্রান্তে নেয়া হয়েছে পদ্মা সেতুর চতুর্থ স্প্যান

অাকাশ জাতীয় ডেস্ক:

দ্রুত গতিতে এগিয়ে চলছে পদ্মা সেতুর কাজ। সেতুর ৪০ ও ৪১ নম্বর পিলারের ওপর স্প্যান বসানোর জন্য শরীয়তপুরের জাজিরা প্রান্তে নেয়া হয়েছে চতুর্থ স্প্যানটি।

শনিবার সকাল ৯টার দিকে মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়ার কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে তিন হাজার ৬০০ টন ধারণ ক্ষমতার ‘তিয়ান ই’ ক্রেনের মাধ্যমে স্প্যানটি নেয়ার কাজ শুরু হয়।

৩৭, ৩৮, ৩৯, ৪০ নম্বর পিলারে তিনটি স্প্যান বসানোর মাধ্যমে ৪৫০ মিটার কাঠামো দৃশ্যমান হয়েছে। চতুর্থ স্প্যানটি বসলে ৬০০ মিটার দৃশ্যমান হবে।

১৫০ মিটার দৈর্ঘ্য ও তিন হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি প্রায় ৬ কিলোমিটার দূরে নিয়ে যাওয়া হয়েছে। সরিয়ে নেয়া হয়েছে পিলারের পাইল স্থাপনের জন্য চ্যানেলে থাকা ফ্লোটিং ক্রেনগুলো। আবহাওয়া অনুকূলে থাকায় জাজিরা প্রান্তের ৪১ নম্বর পিলারের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করবে প্রকৌশলীরা।

জানা গেছে, প্রথম স্প্যানটি বসতে প্রকৌশলীদের বেশি সময় লাগলেও আস্তে আস্তে বাকি স্প্যান বসাতে সময় কমে আসবে। শুকনো মৌসুমের সুবিধা কাজে লাগাতে মাওয়া প্রান্তে পাইলিংয়ের কাজে গতি বেড়েছে। স্প্যানগুলো পানি থেকে ১২০ ফুটের বেশি উচ্চতায় বসানো হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মূল‍্যস্ফীতি কমিয়ে আনতে কৃষি উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে : রিজভী

জাজিরা প্রান্তে নেয়া হয়েছে পদ্মা সেতুর চতুর্থ স্প্যান

আপডেট সময় ০১:৪৪:২৬ অপরাহ্ন, শনিবার, ১২ মে ২০১৮