ঢাকা ০২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জ্ঞান ফিরেই ফার্গুসন জানতে চাইলেন খেলার ফলাফল

আকাশ স্পোর্টস ডেস্ক:

ফুটবল তার রক্তের সঙ্গে মিশে আছে। ফুটবলই তার ধ্যানজ্ঞান। স্যার অ্যালেক্স ফার্গুসন এখন সংকটমুক্ত। গত পরশু তাকে নিবিড় পরিচর্যাকেন্দ্র থেকে ক্যাবিনে আনা হয়েছে।

মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মস্তিষ্কে অস্ত্রোপচারের পর নিবিড় পরিচর্যাকেন্দ্রে ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই কিংবদন্তি কোচ।

জ্ঞান ফেরার পর ফার্গুসনের প্রথম প্রশ্ন ছিল ফুটবল নিয়ে। ম্যানইউ লিজেন্ডের ছেলে ড্যারেন ফার্গুসন ইংল্যান্ডের লিগ ওয়ানের ক্লাব ডনকাস্টার রোভার্সের কোচ। ফার্গুসনের অস্ত্রোপচারের দিন উইগান অ্যাথলেটিক্সের বিপক্ষে ম্যাচ ছিল ডনকাস্টারের।

ইংল্যান্ডের পত্রিকাগুলোর দাবি, জ্ঞান ফেরার পর ছেলের কাছে ম্যাচের ফলাফল জানতে চান ফার্গুসন। মজা করে বলেন, ২৬ মে রিয়াল মাদ্রিদ ও লিভারপুলের মধ্যে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল দেখতে তিনি কিয়েভে যেতে চান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

জ্ঞান ফিরেই ফার্গুসন জানতে চাইলেন খেলার ফলাফল

আপডেট সময় ০৭:৫০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মে ২০১৮