ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

চাকরিতে কোটা বিষয়ে দ্রুত সুরাহা হবে: পরিকল্পনা মন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

সরকারি চাকরিতে কোটার বিষয়টা প্রধানমন্ত্রী দেখছেন বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল। তিনি বলেছেন, এ বিষয়টি দ্রুত সুরাহা হয়ে যাবে।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলানগর এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক নির্বাহী পরিষদের (একনেক) সভায় ১৩ টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়।যা টাকার অংকে ১৩ হাজার ২৮৮ কোটি টাকা।

বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল এক সংবাদ সম্মেলনে প্রকল্পসমূহ সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন।

এসময় পরিকল্পনা মন্ত্রী বলেন, ছাত্ররা প্রথমে বলেছে কোটা থাকবে না। পরে বলছে কোটা সংস্কার করতে হবে। সংস্কারের দাবির বিষয়টি প্রধানমন্ত্রী জেনেছেন। বিষয়টি সুরহা হয়ে যাবে। কারো প্রতি একতরফা ভাবে কিছু হবে না।

কোটা আন্দোলন নিয়ে একনেক বৈঠকে কোনও কথা হয়েছে কি না সাংবাদিকদের প্রশ্নে পরিকল্পনা মন্ত্রী জানান, একনেক বৈঠকে কোটা নিয়ে কোনও কথা হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

চাকরিতে কোটা বিষয়ে দ্রুত সুরাহা হবে: পরিকল্পনা মন্ত্রী

আপডেট সময় ০৪:৫৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মে ২০১৮