ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

খালেদার জনপ্রিয়তার কারণে মিথ্যা মামলায় আজ তিনি জেলে: মওদুদ

অাকাশ জাতীয় ডেস্ক:

নির্বাচন থেকে দূরে রাখতেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জামিন দেয়া হচ্ছে না বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।

হাইকোর্টে খালেদা জিয়াকে দেয়া জামিনের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের শুনানি চলাকালে মঙ্গলবার সাংবাদিকদেরকে এই কথা বলেন বিএনপি-জামায়াত জোট আমলের আইনমনন্ত্রী মওদুদ।

গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে দেয়া পাঁচ বছরের কারাদণ্ডের আদেশের পর রায়ের বিরুদ্ধে আপিল ও জামিন আবেদন একই সঙ্গে করা হয়।

১২ মার্চ বিএনপি চেয়ারপারসনকে চার মাসের জামিন দেয় হাইকোর্টের একটি বেঞ্চ। এই আদেশের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ এবং দুদক। এই আবেদনের ওপরই শুনানি হয় আজ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ আপিল বেঞ্চে এই শুনানি চলে। শুনানি শেষ না হওয়ায় বুধবার আবার শুনানির আদেশ এসেছে।

সাংবাদিকদের মওদুদ বলেন, ‘আগামী নির্বাচন থেকে দূরে রাখতেই বেগম জিয়াকে জামিন দেয়া হচ্ছে না। তাঁর জনপ্রিয়তার কারণে মিথ্যা মামলায় আজ তিনি জেলে।’

‘নানা রকম কলা কৌশল করে আগামী নির্বাচনে খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখার জন্য সরকার এসব করছে। আজকের এই শুনানির লক্ষ্যও সেটাই।’

‘আগামী নির্বাচনে নিজেদের পরাজয়ের হাত থেকে রক্ষার জন্য বেগম জিয়াকে কীভাবে কারাগারে রাখা যায় সে চেষ্টাই তারা (সরকার) করছে। তারা চাইছে যতদিন সম্ভবপর তাকে কারাগারে রাখা যায়।’

‘বেগম জিয়ার সামাজিক অবস্থান এবং বয়সের কথা বিবেচনা করে মাননীয় আদালত তাঁকে জামিন দেবেন বলে আমরা আশাবাদী।’

শুনানিতে অ্যাটর্নি জেনারেল খালেদা জিয়ার জামিনের বিরোধিতা করে বলেন, এই মামলার পেপার বুক তৈরি হয়ে গেছে। কাজেই এখন জামিন না দিয়ে রায়ের বিরুদ্ধে আপিল শুনানি হোক।

খালেদা জিয়া বিচারিক আদালতে নানা অযুহাতে মামলাটি নয় বছর টেনে নিয়েছেন বলেও আদালতকে জানান মাহবুবে আলম।

রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার এই বক্তব্যের বিষয়ে মওদুদ আহমদ বলেন, ‘অ্যাটর্নী জেনারেল পেপারবুকের বিষয়ে যে কথা বলেছেন তা অপ্রসাঙ্গিক। পেপারবুকের সঙ্গে জামিনের কোনো সম্পর্ক নেই।’

‘এ মামলাটা এই পর্যায়ে কেন এসেছে? কেন এই শুনানি হচ্ছে। এর একটি মাত্র কারণ, তা হলো খালেদা জিয়ার জনপ্রিয়তা। খালেদা জিয়ার জনপ্রিয়তায় আজকে সরকার ভীত।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

খালেদার জনপ্রিয়তার কারণে মিথ্যা মামলায় আজ তিনি জেলে: মওদুদ

আপডেট সময় ০৭:৪৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মে ২০১৮