ঢাকা ০৩:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ চাঁদপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হরমুজে প্রতিটি হামলার জন্য একটি করে ইরানি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প ২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৫ হাজার ৭৬৮ কোটি ৫০ লাখ টাকা গত ১৭ বছর দেশে জনগণের নির্বাচিত সরকার ছিল না: খায়রুল কবির খোকন পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর

৮ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

অাকাশ জাতীয় ডেস্ক:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সিফাত আহম্মেদ আপেল নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকালে পৌর এলাকার বাগানটুলি নামক স্থানের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃত সিফাত আহম্মেদ আপেল (২৬) শিবগঞ্জ পৌর এলাকার তর্তিপুরের নজরুল ইসলামের ছেলে।

শিবগঞ্জ থানার এসআই আবদুস সালাম জানান, ওই এলাকার একটি ভাড়া বাড়িতে ছত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির এক ছাত্রীকে কৌশলে ডেকে নিয়ে ধর্ষণ করে সিফাত। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে থানায় খবর দিলে পুলিশ ওই বাড়ি থেকে সিফাতকে গ্রেফতার করে এবং ছাত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এসআই আরও জানান, এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে শনিবার রাতে শিবগঞ্জ থানায় একটি মামলা করেন। ধর্ষণের শিকার ওই ছাত্রীকে মেডিকেল পরীক্ষার জন্য রোববার চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন

৮ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

আপডেট সময় ০৩:১৭:২৫ অপরাহ্ন, রবিবার, ৬ মে ২০১৮