ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বজ্রপাতে যুবক নিহত, কবর খুঁড়ে লাশ চুরির চেষ্টা

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের ঝাউডাঙ্গি গ্রামে কবর খুঁড়ে বজ্রপাতে নিহত মো. মতিন মণ্ডল (৩৮) নামে এক কৃষকের মরদেহ চুরির চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

রোববার সকালে বিষয়টি দৈনিক আকাশকে নিশ্চিত করেছেন নিহত মতিন মণ্ডলের বাবা মোতালেব মণ্ডল।

মোতালেব মণ্ডল বলেন, গত সোমবার দুপুরে বজ্রপাতে মারা যায় মতিন। এর পর তাকে বাড়ির পাশে কবরস্থানে দাফন করা হয়। গত মঙ্গলবার দিনগত গভীর রাতে মতিনের কবর খুঁড়ে মরদেহ চুরির চেষ্টা চালায় দুর্বৃত্তরা। বিষয়টি টের পেয়ে আমরা ধাওয়া করলে দুর্বৃত্তরা মরদেহ রেখে পালিয়ে যায়। পর দিন সকালে কবরটি ইট-সিমেন্ট দিয়ে পাকা করে দেয়া হয়।

নবাবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আবুল হোসেন আলী বলেন, মতিনের মরদেহ চুরির চেষ্টার বিষয়টি রোববার সকালে আমি জেনেছি। মতিনের পরিবারকে সরকারি অনুদান দেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বজ্রপাতে যুবক নিহত, কবর খুঁড়ে লাশ চুরির চেষ্টা

আপডেট সময় ০১:৪৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ৬ মে ২০১৮