ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খাদের কিনারে ২২ যাত্রী নিয়ে ঝুলছে বাস

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বাসে চড়ে পুণ্য অর্জন করতে যাচ্ছিলেন ২২ জন যাত্রী। ভারতের রাজস্থান থেকে যাত্রী নিয়ে বাসটি বদ্রীনাথের উদ্দেশে ছেড়ে যায়। কিন্তু আচমকাই সামনে চলে আসে একটি ট্রাক।

ট্রাককে পাশ কাটাতে গিয়ে সামনে পড়ে ৯০ ফিট গভীর খাদ। ভয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে চালক। কিন্তু বিস্ময়করভাবে বেঁচে আছে সব যাত্রী।

খাদের দিকে এগিয়ে গিয়েছিল বাসটি। চাকা পিছলে নামতে শুরু করে গভীর খাদের মধ্যে। বাঁচার কোনো সম্ভাবনা ছিল না যাত্রীদের। কিন্তু প্রকৃতি হয়তো চায়নি এই দুর্ঘটনা ঘটুক।

হঠাৎ খুব জোরে ঝাঁকুনি দিয়ে গড়াতে গড়াতে থেমে যায় বাসটি। আতঙ্কিত যাত্রীরা দেখেন বড় একটি গাছের ডালে আটকে গেছে বাসটির নিশ্চিত পতন।

মৃত্যুর মুখ থেকে ফিরে আসা যাত্রীরা তখনও বিশ্বাস করতে পারেননি, যে এই যাত্রা কোনোক্রমে বেঁচে গিয়েছেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে ছুটে যায় পুলিশ ও আইটিবিপি জওয়ানরা।

এক এক করে উদ্ধার করা হয় ২২ জন যাত্রীকে। উদ্ধার করা হয় বাসের চালক ও হেলপারকে। আইটিবিপি কমান্ড্যান্ট গিরীশ চন্দ্র পুরোহিত পুরো ঘটনাটি জানান সংবাদমাধ্যমকে।

শনিবার সকালে বাস লরির মুখোমুখি সংঘর্ষ এড়াতেই এই দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল। যাত্রীদের প্রত্যেকে দ্রুত আইটিবিপি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ এদের মধ্যে পাঁচজনের গুরুতর আঘাত রয়েছে৷ তাদের অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

খাদের কিনারে ২২ যাত্রী নিয়ে ঝুলছে বাস

আপডেট সময় ০৮:৩৯:১৯ অপরাহ্ন, শনিবার, ৫ মে ২০১৮