ঢাকা ০৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

শুধু পাহাড় নয়, ষড়যন্ত্র চলছে দেশ নিয়ে: স্বরাষ্ট্রমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

কেবল পাহাড় নয়, দেশ নিয়েই নানামুখী ষড়যন্ত্র চলছে বলে দেশবাসীকে সতর্ক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

কারা এই ষড়যন্ত্র করছে, কী তাদের উদ্দেশ্য, সেটি স্পষ্ট করে না জানালেও চক্রান্তে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার কথা বলেছেন মন্ত্রী।

রাঙামাটিতে দুই দিনে ছয় জনকে ‍গুলি করে হত্যার বিষয়টি তুলে ধরে শনিবার দুপুরে বাংলা একাডেমিতে মুক্তিযোদ্ধা ও গুণিজন সম্মানা অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

গত কয়েক বছর ধরেই পাহাড়ে বিভিন্ন সংগঠন ও উপদলের মধ্যে বিরোধে খুনোখুনি বেড়েই চলেছে। আঞ্চলিক সংগঠনগুলোর আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে আবার অশান্ত হয়ে উঠেছে রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা। গত পাঁচ মাসে নিহত হয়েছেন ১৭ জন। আর অপহরণের শিকার হয়েছেন অনেকে।

গত ৩ মে রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমাকে মোটর সাইকেলে করে উপজেলা সদরে ঢুকার সময় গুলি করে হত্যা করা হয়। আহত হন চালকও।

পরদিন শক্তিমানের শেষকৃত্যে যোগ দেয়া পাঁচ জনকেও গুলি করে হত্যা করা হয়। আর এই ঘটনায় পাহাড় নিয়ে তৈরি হয়েছে আতঙ্ক।

এই পরিস্থিতিতে পাহাড়ে এলাকায় হঠাৎ অশান্তি ও খুনোখুনিতে জড়িয়ে পড়া বিভিন্ন গোষ্ঠী ও উপদলের কর্মী সমর্থকদের সতর্ক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, যে কোন অবস্থায় পাহাড়ে শান্তি বজায় রাখা হবে আর ত্যায় জড়িত তাদের অচিরেই খুঁজে বের করে বিচারের মুখোমুখি করা হবে।

মন্ত্রী বলেন, ‘শুধু পাহাড় নয়, বাংলাদেশ নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র করছে বিভিন্ন মহল।’

‘পাহাড়ের বিভিন্ন সংগঠনগুলোর মধ্যে দীর্ঘদিন ধরে নানা সমস্যা বিরাজমান। তাদের মধ্যকার সমস্যার কারণেই মাঝে মাঝে পাহাড়ে অনাকাকঙ্ক্ষিত ঘটনা ঘটছে। তবে যারা এসবের মধ্যে জড়িত তাদের কোনভাবেই ছাড় দেয়া হবে না।’

মন্ত্রী বলেন, ‘জঙ্গিদেরকে যেভাবে দমন করা হয়েছে, একইভাবে যারা এই দুষ্কর্মগুলো করছে তাদেরকে আমরা ধরে ফেলব।’

১৯৯৭ সালে পার্বত্য চট্টগ্রাম চুক্তির বিষয়ে ইঙ্গিত করে মন্ত্রী বলেন, ‘পাহাড়ি অঞ্চলে একটি অশান্তির জায়গা ছিল। আমাদের মাননীয়ন প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেখানে একটি শান্তিপূর্ণ অবস্থা ফিরে এসেছে। সেটা আমরা যে কোনো মূল্যে অব্যাহত রাখব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরের লাউচাপড়ায় ইত্যাদির নতুন পর্ব ২৫ সেপ্টেম্বর বিটিভিতে

শুধু পাহাড় নয়, ষড়যন্ত্র চলছে দেশ নিয়ে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৯:১৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ৫ মে ২০১৮