ঢাকা ০৭:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বাস-অটো সংঘর্ষে প্রাণ গেল মা-মেয়ের

অাকাশ জাতীয় ডেস্ক:

ফেনীতে বাস ও অটোরিকশার সংঘর্ষে এক নারী ও তার দুই বছর বয়সী মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার দুপুরে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের কাজিরবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-ফুলাগাজী উপজেলার বিজয়পুর গ্রামের মো. সবুজের স্ত্রী হাছিনা আক্তার ও তাদের মেয়ে উম্মে হাফসা।

ফেনী মডেল থানার এসআই গোলাম কিবরিয়া জানান, দুপুরে শহরের শাহীন একাডেমি এলাকা থেকে অটোরিকশায় করে তারা ফুলগাজী যাচ্ছিলেন। কাজিরবাগ এলাকায় বিপরীত দিক থেকে আসা উত্তরা পরিবহনের একটি বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়।

এসআই আরও জানান, পুলিশ নিহতদরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনার পর বাস ও অটোরিকশা আটক করা হলেও দুই চালকই পালিয়ে গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

বাস-অটো সংঘর্ষে প্রাণ গেল মা-মেয়ের

আপডেট সময় ০৪:২৭:১০ অপরাহ্ন, শনিবার, ৫ মে ২০১৮