ঢাকা ০২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

তফসিলের আগে ইসির পুনর্গঠন প্রয়োজন: মওদুদ

অাকাশ জাতীয় ডেস্ক:

আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে বর্তমান নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। এই কমিশন সরকারি দলের লোকদের জেতাতে পরিকল্পনা ও কাজ করছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে মওদুদ এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করা এবং রমজানের আগে নিঃশর্ত মুক্তির দাবিতে নাগরিক আন্দোলন ফোরাম নামে একটি সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করে।

নির্বাচন কমিশনের সীমানা পুনঃনির্ধারণী সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে মওদুদ বলেন, ‘দুই সিটিতে সরকারি দলের লোকজন আচরণবিধি লঙ্ঘন করছেন, কিন্তু কমিশন একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারেনি। তফসিল ঘোষণার আগে কমিশনকে পুনর্গঠন করতে হবে। সুষ্ঠু নির্বাচন করতে এমন কাউকে কমিশনে আনতে হবে। তারা যা করছে তা সরকারি দলের প্রার্থীদের বিজয়ী করার জন্য। তাদের আমাদের প্রার্থীদের পরাজিত করতে চায়।’

মওদুদ বলেন, ‘নির্বাচন কমিশন এমনভাবে পরিকল্পনা করছে যাতে আমরা চাইলেও নির্বাচনে যেতে না পারি। সরকারি দলের লোকজনকে সুবিধা দেয়ার জন্য, তাদের স্বার্থ রক্ষার জন্য কমিশন কাজ করছে। আমার নির্বাচনী এলাকা এমনভাবে পুনর্গঠন করা হয়েছে যাতে আপনারা অবাক হয়ে যাবেন। আমাদের অনেক নেতার আসনের বেলায় এমন পক্ষপাতিত্ব করেছে নির্বাচন কমিশন।’

সাবেক এই মন্ত্রী, ‘নোয়াখালী-৫ আসনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। রাজনৈতিক কারণে আমার আসনটি কেটে নেয়া হয়েছে অন্য নির্বাচনী আসনে।’

মওদুদ বলেন, ‘সরকার অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন চায় না। এজন্য নির্বাচন যত ঘনিয়ে আসছে সরকার তত বেপরোয়া হয়ে উঠছে। বিএনপি নির্বাচনে আসুক এটাও সরকার চায় না।’

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘খালেদা জিয়াকে কারাগারে রেখে, নেতাকর্মীদের মামলা দিয়ে কারাগারে রেখে, সীমানা পুনঃনির্ধারণ করে নির্বাচন করতে চায় কমিশন। আমরা এই ষড়যন্ত্র থেকে মুক্তি চাই।’ তবে আগামী নির্বাচনে এসব ষড়যন্ত্র কাজে আসবে না বলেও মনে করেন তিনি।

হাজী মোহাম্মদ মাসুক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পশ্চিমবঙ্গে আদানি গোষ্ঠীর ১ লাখ কোটি রুপি বিনিয়োগের পরিকল্পনা

তফসিলের আগে ইসির পুনর্গঠন প্রয়োজন: মওদুদ

আপডেট সময় ০৩:৩৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ৫ মে ২০১৮