ঢাকা ০৭:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বাড়ির গেট চুরির দায়ে শ্রমিকলীগ নেতা গ্রেফতার

অাকাশ জাতীয় ডেস্ক:

চুরির মামলায় ফেনীর ছাগলনাইয়ার উপজেলা শ্রমিকলীগের সাবেক সভাপতি এয়ার আহাম্মদ ডিপটিকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিশেষ আদালতের মাধ্যমে তাকে ফেনী জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার থানাপাড়ার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিপটি উপজেলার পশ্চিম ছাগলনাইয়া গ্রামের মৃত মুন্সি আবু আহাম্মদের বড় ছেলে।

ছাগলনাইয়া থানার ওসি এমএম মুর্শেদ জানান, গত বুধবার রাতে ছাগলনাইয়া মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের থানাপাড়া এলাকায় স্কুলের মালিকানাধীন বাসার গেট ভেঙে নিয়ে যান এয়ার আহাম্মদ ডিপটি।

বৃহস্পতিবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজেম হোসেন বাদী হয়ে ডিপটিকে প্রধান আসামি করে থানায় মামলা দায়ের করেন। রাতেই ডিপটিকে গ্রেফতার করে পুলিশ। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী, থানাপাড়ার একটি পুকুর থেকে চুরি হওয়া গেটটি উদ্ধার করা হয় বলে জানান ওসি।

ওসি আরও জানান, শুক্রবার সকালে বিশেষ আদালতের মাধ্যমে ডিপটিকে ফেনী জেলহাজতে পাঠানো হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

বাড়ির গেট চুরির দায়ে শ্রমিকলীগ নেতা গ্রেফতার

আপডেট সময় ০৯:১৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ মে ২০১৮