ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিদ্যুৎস্পৃষ্ট ছাগলকে স্পর্শ করায় শিশুর মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট ছাগলকে স্পর্শ করে মারা গেছে রিপন মিয়া (৯) নামে এক শিশু। বৃহস্পতিবার দুপুরে উপজেলার শ্রীপুর ইউনিয়নের বোয়ালি গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রামবাসী জানায়, ওই গ্রামের জনৈক আহম্মেদ হোসেনের সেচ মোটরের বিদ্যুৎ লাইন ঝড়ে ধানক্ষেতে পড়েছিল। তা মেরামত না করায় ধানক্ষেতে ঘাস খেতে গেলে বিদ্যুতের তারে জড়িয়ে দুটি ছাগল মারা যায়।

ছাগলের মালিক হামিদুল ইসলাম তার ছেলে রিপন মিয়াকে সঙ্গে নিয়ে ছাগল খুঁজতে গেলে ধানক্ষেতে ছাগল দুটিকে পড়ে থাকতে দেখে। এ অবস্থায় রিপন ছাগলকে স্পর্শ করলে সেও ঘটনাস্থলেই মারা যায়।

সুন্দরগঞ্জ থানার ওসি আতিয়ার রহমান বলেন, বিষয়টি শুনেছি। তবে এ ব্যাপারে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিদ্যুৎস্পৃষ্ট ছাগলকে স্পর্শ করায় শিশুর মৃত্যু

আপডেট সময় ১০:৪৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মে ২০১৮