ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অন্যের ঘর থেকে প্রেমিকাকে এনে বিয়ে, অতঃপর পালাতক…..

অাকাশ জাতীয় ডেস্ক:

নড়াইলে এক তরুণীকে (২২) জোরপূর্বক তার স্বামীর ঘর থেকে এনে বিয়ে করে বাসর রাতে পালিয়ে গেছেন সোবহান সরদার (২৮) নামে এক যুবক। সোবহান এলাকার প্রভাবশালী হওয়ায় ভুক্তভোগী তরুণী কোনো আইনি পদক্ষেপ নিতে পারছেন না বলে অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী তরুণীর ভাবি সাথী বেগম দৈনিক আকাশকে জানান, নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের শেখহাটি গ্রামের মৃত আব্দুর ছাত্তার সরদারের ছেলে কথিত পল্লী চিকিৎসক সোবহান সরদার দীর্ঘদিন ধরে একই এলাকার কলেজছাত্রী ওই তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন।

একপর্যায়ে ওই তরুণী বিয়ে করার কথা বললে বিভিন্ন অজুহাতে এড়িয়ে যান প্রেমিক সোবহান। এ সময় তরুণীর পরিবার তাকে অন্যত্র বিয়ে দেয়। এরপর থেকে সোবহান তাকে স্বামীর সংসার ত্যাগ করাতে বিভিন্ন কুৎসা ও প্রপাগান্ডা ছড়িয়ে দেন।

এরও একপর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে স্বামীর সংসার ত্যাগ করাতে বাধ্য করেন সোবহান। এরপর গত বছর কথিত বিয়েবন্ধনে আবদ্ধ হয়ে স্ত্রীকে নিয়ে গোপনে বসবাস করতে থাকেন সোবহান। কিছুদিন পর স্ত্রী (ভুক্তভোগী তরুণী) কাবিননামা চাইলে সোবহান দেখাতে অপারগতা প্রকাশ করেন। এরপর স্ত্রী নিজে খোঁজখবর নিয়ে জানতে পারেন বিয়ের বিষয়টি ছিল সাজানো নাটক।

এ ঘটনার পর বিভিন্ন চাপের মুখে পড়ে গত ২৪ এপ্রিল ভোরে সোবহান প্রেমিকাকে নিয়ে যশোরের অভয়নগর দিঘির পাড় কাজী অফিসে গিয়ে বিবাহ রেজিস্টার মাওলানা মো. নাজিরের কাছে উভয়ই ইসলামি শরীয়া মোতাবেক বিয়েবন্ধনে আবদ্ধ হন। এরপর বাসর রাতেই সোবহান স্ত্রীকে রেখে পালিয়ে যান।

এ প্রসঙ্গে বিবাহ রেজিস্টার মাও. মো. নাজিরের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বিয়ের সত্যতা নিশ্চিত করে দৈনিক আকাশকে জানান, ‘আমার কাছে তাদের বিয়েসম্পন্ন হয়েছে। কাবিননামার কপি পেতে সময় লাগবে।’

স্ত্রীর মর্যাদা পেতে ভুক্তভোগী ওই তরুণী দ্বারে দ্বারে ঘুরলেও ভয়ে মামলা করতে সাহস পাচ্ছেন না বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত সোবহানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে ফোন কেটে দেন।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে সদর উপজেলার চেকহাতি ইউনিয়নের চেয়ারম্যান বুলবুল আহমেদ দৈনিক আকাশকে বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত আছি। বিষয়টি জটিল হওয়ায় এটি নিষ্পত্তিতে আমি অপারগতা প্রকাশ করেছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

অন্যের ঘর থেকে প্রেমিকাকে এনে বিয়ে, অতঃপর পালাতক…..

আপডেট সময় ১০:০৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মে ২০১৮