ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নরসিংদীতে ছয়বারের চেয়ারম্যানকে গুলি করে হত্যা

নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক

অাকাশ জাতীয় ডেস্ক:

নরসিংদীর রায়পুরা উপজেলার আওয়ামী লীগের নেতা বাঁশগাড়ি ইউনিয়নের ছয়বারের চেয়ারম্যান সিরাজুল হককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার আলীনগর আড়াকান্দা নামক স্থানে এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় প্রথমে তাকে স্থানীয় রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে বিকালে তার মৃত্যু হয়।

নিহত সিরাজুল হক উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য।

পুলিশ ও স্থানীয়রা জানায়, চেয়ারম্যান সিরাজুল হক দুপুরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা শেষে বাঁশগাড়ি নিজের বাড়িতে ফিরছিলেন। তাকে বহনকারী মোটরসাইকেলটি রায়পুরা-বাঁশগাড়ি সড়কের আলীনগর আড়াকান্দা নামক স্থানে পৌঁছলে দুর্বৃত্তরা গতিরোধ করে।

ওই সময় দুর্বৃত্তরা মোটরসাইকেল চালককে মারধরে করে সরিয়ে দেয়। এবং চেয়ারম্যানকে গুলি করে সড়কের পার্শ্ববর্তী জলাবদ্ধ জমিতে ফেলে দেয়। ওই সময় সড়কে চলাচলরত লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আহত অবস্থায় প্রথমে সিরাজুল হককে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

হাসপাতালের চিকিৎসক রেজাউল ইসলাম খাঁন জানান, চেয়ারম্যান সিরাজুল হক ঘাড়ে গুলিবিদ্ধ হয়েছেন। তার প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। তাই প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যায়।

রায়পুরা থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, বাঁশগাড়ি ইউনিয়নের আধিপত্য নিয়ে পূর্ব থেকেই দুপক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। প্রাথমিকভাবে এই ঘটনার জের ধরেই এই হামলার ঘটনা ঘটে থাকতে পারে বলে আমরা ধারণা করছি। পুলিশ সরেজমিনে পরিদর্শন করে ঘটনার তদন্ত শুরু করেছে।

এদিকে খবর পেয়ে রায়পুরা উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম ও সহকারী পুলিশ সুপার (রায়পুরা-বেলাব সার্কেল) বেলাল আহমেদ,বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা হাসপাতালে আহত চেয়ারম্যান সিরাজুল হককে দেখতে যান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নরসিংদীতে ছয়বারের চেয়ারম্যানকে গুলি করে হত্যা

আপডেট সময় ০৬:০৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মে ২০১৮