ঢাকা ১২:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

বিএনপি নেতারাই চায় না তারেক দেশে ফিরে আসুক: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

তারেক জিয়া দেশে ফিরে আসুক তা বিএনপি নেতারাই চান না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা আইনি ব্যাপার। কিন্তু তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে- বিএনপি নেতারাই চান না তারেক জিয়া দেশে ফিরে আসুক। বিএনপি নেতারা অফিসে বসে বসে ভাঙা রেকর্ড বাজায়। জুনিয়র নেতারা এক কথা বলেন, তো সিনিয়র নেতারা আরেক কথা বলেন। তিনি বলেন, ২০১৪ সালের মতো বিএনপি আবারও নির্বাচন প্রতিহত করার চেষ্টা করলে সন্ত্রাসী দল হিসেবে কলঙ্ক মুছতে পারবে না। গঠনতন্ত্র পরিবর্তন করে দণ্ডিত ব্যক্তিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান করে বিএনপি আত্মস্বীকৃত দুর্নীতিবাজ দল হিসেবে প্রমাণিত হয়েছে।

সংসদে প্রতিনিধিত্বকারী দল না হওয়ায় নির্বাচনকালীন সরকারে বিএনপি যুক্ত থাকার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন সেতুমন্ত্রী। দলের ভেতরে অনুপ্রবেশ ও আসন্ন ছাত্রলীগের সম্মেলন নিয়ে এ সময় কোনো মন্তব্য করতে রাজি হননি ওবায়দুল কাদের।

তিনি বলেন, গতকাল ছাত্রলীগের সম্মেলন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা বলেছেন, উনার কথাই আমার কথা।

সেতুমন্ত্রী বলেন, ‘নির্বাচনী শিডিউল ঘোষণার আগে নির্বাচনকালীন সরকার নিয়ে বিএনপি নির্বাচন কমিশনের (ইসির) কাছে যে অভিযোগ দিয়েছে, সে অভিযোগ আমলে নেওয়ার এখতিয়ার ইসির নেই।’

তিনি বলেন, গত নির্বাচনের আগে প্রকাশ্যে বিএনপিকে নির্বাচনকালীন সরকার দেয়ার কথা বলা হয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দেয়ার ঘোষণা দেয়া হয়েছিল। এর পরও বিএনপি নির্বাচনে আসেনি। এবার নির্বাচনকালীন সরকারে সংসদের বাইরে কাউকে আনা হবে না।

ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন সংবিধান মতো হবে। সারা দুনিয়ার অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়, বাংলাদেশেও সেভাবেই নির্বাচন হবে। নির্বাচনে বিএনপি আসবে কিনা সেটি তাদের সিদ্ধান্ত। বিএনপির আসা না আসার জন্য নির্বাচনী ট্রেন থেমে থাকবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক উন্নয়নে ফের ‘পান্ডা কূটনীতি’ চীনের

বিএনপি নেতারাই চায় না তারেক দেশে ফিরে আসুক: কাদের

আপডেট সময় ০২:৩৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মে ২০১৮