ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রের পক্ষে অবদান রাখা বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি:সংসদে হুইপ আশরাফ উদ্দিন নিজান জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির রোডম্যাপ তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার

কোমলমতি ছেলেমেয়েরা যেন জঙ্গিবাদের পথে না যায়: প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

কোমলমতি ছেলেমেয়েরা যেন জঙ্গিবাদের পথে না যায়, সে জন্য সমগ্র জাতিকে সচেতন হওয়ার তাগিদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিশেষ করে শিক্ষার্থীদের জঙ্গিবাদে জড়িয়ে পড়া রোধে অভিভাবক ও তাদের শিক্ষাপ্রতিষ্ঠানকে নজর রাখার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, এটি ভুল পথ। এ ভুল পথে যেন ছেলেমেয়েরা না যায়, সে জন্য সমগ্র জাতিকে সচেতন করতে হবে। জঙ্গিবাদবিরোধী প্রচার চালাতে হবে।

বৃহস্পতিবার রাজধানীর কুর্মিটোলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান-র‌্যাবের সদর দফতরে বাহিনীটির ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

এ সময় জঙ্গিবাদ মোকাবেলায় নানা পদক্ষেপ নিয়ে সারাবিশ্বে বাংলাদেশ প্রশংসিত হয়েছে উল্লেখ করে এর জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও জনগণকে কৃতিত্ব দেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, অনেকে মনে করে কিভাবে আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে সফল কার্যক্রম পরিচালনা করছি। আমাদের বাহিনীগুলোর পাশাপাশি জনগণও সচেতন ভূমিকা রেখেছে।

শেখ হাসিনা বলেন, জঙ্গিবাদ শুধু আমাদের দেশের সমস্যা নয়, এটি একটি আন্তর্জাতিক সমস্যা। আমাদের দেশে একটি অঘটন ঘটে গেছে, তা হল- হলি আর্টিজানে হামলা। অনেকে ভেবেছিল আমরা আমাদের এ সমস্যাটিকে মোকাবেলা করতে পারব না। কিন্তু র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে আমরা হলি আর্টিজানের বিষয়টি মোকাবেলা করেছি।

তিনি বলেন, শুধু হলি আর্টিজান নয়, আশুলিয়া, মিরপুর, দারুস সালামে জঙ্গিবাদবিরোধী অভিযান পরিচালনা করেছে র‌্যাব। এ জন্য আমি তাদের ধন্যবাদ জানাই।

শেখ হাসিনা বলেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলামে সন্ত্রাসবাদের স্থান করে না। কিন্তু একটি গোষ্ঠী ইসলামকে কাজে লাগিয়ে সন্ত্রাসবাদ-জঙ্গিবাদের মদদ দিচ্ছে। যারা সন্ত্রাসী-জঙ্গিবাদে বিশ্বাসী তাদের কোনো দেশ নেই, তাদের কোনো ধর্ম নেই। তারা সমাজের শত্রু, দেশের শত্রু, জাতির শত্রু।

মাদকের বিরুদ্ধে সবাইকে সচেতন হওয়ার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, মাদক নিয়ন্ত্রণে এরই মধ্যে যথেষ্ট পদক্ষেপ নেয়া হয়েছে। কেউ যদি মাদকে জড়িয়ে পড়ে, তবে সেটি যে তার পরিবারের জন্য কতটা কষ্টের, তা ওই পরিবারই বোঝে।

তিনি বলেন, আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে যেমন সফলতা অর্জন করেছি, মাদকের বিরুদ্ধেও র‌্যাবকে অভিযান অব্যাহত রাখতে হবে। এরই মধ্যে তারা অনেক সফল অভিযান চালিয়েছে। যারা উৎপাদন করে, পরিবহন করে, বিক্রি করে এবং সেবন করে সবাই সমান অপরাধী। এ বিষয়েও র‌্যাবকে বিশিষ্ট ভূমিকা রাখতে হবে।

সুন্দরবনে জলদস্যুদের উৎপাত দমনে র‌্যাবের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, সুন্দরবনে দেখি জলদস্যুদের উৎপাত। আমরা এর বিরুদ্ধে অভিযান শুরু করলাম। র‌্যাব জলদস্যুদের মোকাবেলায় সফলতা অর্জন করেছে। কঠোর অবস্থান থাকার পর অনেকে জলদস্যুতা ছেড়ে দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে।

‘জলদস্যুরা শুধু আত্মসমর্পণ করলে হবে না, তাদের জীবন-জীবিকার ব্যবস্থাও করে দিতে হবে। তাদের আমরা আর্থিক সহায়তা দিচ্ছি। তারা জামিন পাওয়ার পর যেন স্বাধীন জীবিকায় যেতে পারে আমরা সেই ব্যবস্থা করে দিচ্ছি’, বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। এটি এমনি এমনি হয়নি, এটি আমাদের অর্জন করতে হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে আমাদের একান্তভাবে কাজ করে যেতে হবে। বাংলাদেশের অগ্রগতি আর থেমে থাকবে না। ২০৪১ সালে আমাদের দেশ কেমন হবে আমরা তার পরিকল্পনা করেছি। আশা করি, বাংলাদেশ সত্যিকার সোনার বাংলা হিসেবে বিশ্বের বুকে প্রতিষ্ঠা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি

কোমলমতি ছেলেমেয়েরা যেন জঙ্গিবাদের পথে না যায়: প্রধানমন্ত্রী

আপডেট সময় ০২:১৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মে ২০১৮