ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্বর্ণ জয়ী সাঁতারুর আত্মহত্যা

আকাশ স্পোর্টস ডেস্ক:

সকালে বাবার সঙ্গে সুইমিং পুলে অনুশীলনে যান মৌপ্রিয়া মিত্র। দুই ঘণ্টা অনুশীলন শেষে বাসায় ফিরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না জড়িয়ে গলায় ফাঁসি দেন ভারতের ১৬ বছর বয়সী এ তরুণী।

সোমবার চুচুঁড়া থানার সাবেহবাগানে এই ঘটনা ঘটে। সুইমিং পুল থেকে ফিরে নিজের কক্ষে চলে যান মৌপ্রিয়া। সকালের নাস্তার জন্য মা অনেক ডাকাডাকির পর সাড়া না পেয়ে, দুশ্চিন্তায় পড়ে যান। প্রতিবেশীদের নিয়ে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে দেখেন মেয়ে ফ্যানের সঙ্গে ঝুলছে। আগামী ২৬ জুন থেকে শুরু হতে যাওয়া জুনিয়র জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপেও তার পদকের ভরসায় ছিল পশ্চিমবঙ্গের সাঁতার ফেডারেশন। প্রতিযোগিতায় নামার দেড় মাস আগে আত্মহত্যা করেন মৌপ্রিয়া মিত্র।

হুগলি গার্লস স্কুলের দশম শ্রেনির ছাত্রী মৌপ্রিয়ার বাসা দেবানন্দপুরে। ১৬ বছর বয়সী এই প্রতিভাবান সাঁতারুর মৃত্যুতে শোকস্তব্ধ পশ্চিমবঙ্গের ক্রীড়াঙ্গন।

দুই বছর আগে শ্রীলংকার কলম্বোয় সাঁতার চ্যাম্পিয়নশিপে ডাইভিং সোনা এবং স্প্রিং বোর্ডে রুপা জিতে আলোচনায় চলে আসেন মৌপ্রিয়া। গত চার বছর ধরে সে কলকাতার সেন্ট্রাল সুইমিং ক্লাবে ট্রেনিং করছিল কোচ নিমাই ভৌমিকের কাছে।

সোমবার নিমাই ভৌমিক বললেন, আমি ভাবতে পারছি না। গত শনিবারও আমার কাছে ট্রেনিং করে গিয়েছে। ২০১৫ থেকেই ও জাতীয় স্তরে পদক জিতে আসছে। তাছাড়া, গত চার বছরে ওকে একদিনও কোনও কারণে বিমর্ষ বা হতাশ হতে দেখিনি। প্রতিদিন প্রায় ছয় ঘণ্টা করে ট্রেনিং করত। স্বপ্ন দেখত ডাইভিং করে প্রতিষ্ঠিত হওয়ার।

মৌপ্রিয়ার বাবা ভাস্কর মিত্র তেমন কিছু করেন না। মা প্রাইভেট পড়িয়ে সংসার চালান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

স্বর্ণ জয়ী সাঁতারুর আত্মহত্যা

আপডেট সময় ০৬:০৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মে ২০১৮