ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

কর্মস্থলে শ্রমিক নিহত হলে ২ লাখ টাকা ক্ষতিপূরণ: শ্রম প্রতিমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

কর্মস্থলে কোনো শ্রমিক নিহত হলে তার পরিবারকে দুই লাখ টাকা ক্ষতিপূরণ দেয়া হবে। নিহতের সন্তান ডাক্তারি কিংবা টেক্সটাইলে পড়লে দেয়া হবে তিন লাখ টাকা এবং কোনো শ্রমিক দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত হলে দেয়া হবে এক লাখ টাকা।

মঙ্গলবার সকালে রাজধানীতে মে দিবসের র‌্যালি পূর্ব সমাবেশে এমন প্রতিশ্রুতি দিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।

মে দিবস উপলক্ষে সকালে রাজউক ভবনের সামনে থেকে একটি র্যা লি বের করা হয়। র‌্যালিটি দৈনিক বাংলা মোড়, পল্টন সচিবালয় হয়ে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।

প্রেসক্লাবে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেন, অনেক প্রতিষ্ঠান এখনো শ্রমিকদের নুন্যতম মজুরি বাস্তবায়ন করেনি। এ কারণে পোশাক খাতে কমিটি গঠন করে দেয়া হয়েছে। যারা কর্মস্থলে নিহত আর আহত হবেন ক্ষতিপূরণ দেয়া হবে বলেও জানান তিনি।

নৌ-পরিবহন মন্ত্রী বলেন, বর্তমান সরকার শ্রমিকদের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে সচেষ্ট আছে। একে অন্যকে প্রতিপক্ষ না ভেবে মালিক-শ্রমিকদের একসাথে কাজ করতে হবে। আর যে ক্ষতিপূরণে ঘোষনা দেয়া হয়েছে তা বাস্তবায়ন চায় শ্রমিকরা।

এছাড়া শ্রমিক নেতারা বলছেন, এখনও মানা হচ্ছে না নির্দিষ্ট কর্মঘণ্টা, নিরাপদ হয়নি কর্মপরিবেশ। ন্যায্য মজুরি থেকে বঞ্চিত করায় নিশ্চিত হচ্ছে না ন্যূনতম জীবনমান।

বিশ্লেষকরা মনে করেন, মে দিবসের অম্লান ইতিহাস ও শিক্ষা অনাগত ভবিষ্যতে এদেশের মেহনতি মানুষের ন্যায্যতা আদায়ে উদ্দীপনা জুগিয়ে যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তদবির ও অনিয়মে বিপর্যস্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনস

কর্মস্থলে শ্রমিক নিহত হলে ২ লাখ টাকা ক্ষতিপূরণ: শ্রম প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৬:০৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মে ২০১৮