ঢাকা ০১:১৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

পিলার বোঝাই ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৪

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাস ও ট্রাকের মাঝে সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। মঙ্গলবার সকালে ময়মনসিংহের ভালুকা উপজেলার সিডস্টোর ড্রাইভার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- ময়মনসিংহ সদরের নামা কাতলাসেন গ্রামের তাজাম্মল হকের ছেলে তোফায়েল আহাম্মেদ, ময়মনসিংহের ইশ্বরগঞ্জ উপজেলার আবদুর রহমানের ছেলে ফারুক ও বাসের হেলপার রুবেল মিয়া। নিহত অপর জন নারী। তার পরিচয় জানা যায়নি।

হাইওয়ে পুলিশ জানায়, ড্রাইভার পাড়া এলাকায় বিদ্যুতের পিলার বোঝাই একটি ট্রাকের পেছনের চাকা ফেটে গেলে সড়কে দাড়িয়ে যায়। এসময় ময়মনসিংহগামী সৌখিন পরিবহণের একটি বাস দ্রুত বেগে এসে ট্রাকটির পেছনে এসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। নিহতরা সবাই বাসযাত্রী ছিলেন। হাসপাতালে নেয়ার পর বাসের হেলপার মারা যায়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন, হাইওয়ে পুলিশ ও ভালুকা ফায়ার সার্ভিসের লোকজন এসে নিহত ও আহতদের উদ্ধার করে। আহতদের প্রথমের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রুবেলের মৃত্যু হয়।

ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আবদুস সালাম জানান, ময়মনসিংহগামী পিলার ভর্তি ট্রাকের পেছনের চাকা ফেটে গেলে চালক ট্রাকটিকে রাস্তার পাশে সাইট করার চেষ্টা করছিলেন। এসময় পেছন থেকে সৌখিন পরিবহণের একটি বাস এসে ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পিলার বোঝাই ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৪

আপডেট সময় ০১:১২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মে ২০১৮