ঢাকা ০১:১৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ঝড়ে আশ্রয় নেয়া কিশোরীকে ধর্ষণ, যুবক আটক

অাকাশ জাতীয় ডেস্ক:

নেত্রকোনার কলমাকান্দায় ১২ বছরের এক কিশোরীকে সাদ্দাম হোসেন (২৫) নামে এক বখাটে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রায় ৭ ঘণ্টা পর পুলিশ অভিযান চালিয়ে উপজেলার কয়রা গ্রাম থেকে ধর্ষক সাদ্দাম হোসেনকে আটক করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার নাজিরপুর ইউনিয়নের কয়রা গ্রামে ওই ধর্ষণের ঘটনা ঘটে। ধর্ষণের শিকার মেয়েটিকে ওই দিন বিকালেই ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার শিবপুর গ্রামের ওই কিশোরী মেয়েটি সোমবার দুপুরে কয়রা গ্রামে তার নানার বাড়ি বেড়াতে আসার সময় হঠাৎ বৃষ্টির শুরু হয়। মেয়েটি দৌড়ে গিয়ে কয়রা গ্রামের মৃত শাহ আলীর বাড়ির সামনে নির্মাণাধীন একটি ঘরের বারান্দায় গিয়ে আশ্রয় নেয়।

এ সময় শাহ আলীর বখাটে ছেলে সাদ্দাম হোসেন মেয়েটিকে ঘরের ভেতরে গিয়ে বসার জন্য ডেকে নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন।

এ সময় মেয়েটির ডাক-চিৎকার শুনে বাড়ির লোকজন এগিয়ে এলে ধর্ষক সাদ্দাম ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়। পরে গ্রামের লোকজন ঘটনাস্থল থেকে মেয়েটিকে উদ্ধার করে প্রথমে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করার পর সেখান থেকে ওইদিন বিকালেই মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

কলমাকান্দা থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, সাদ্দামকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝড়ে আশ্রয় নেয়া কিশোরীকে ধর্ষণ, যুবক আটক

আপডেট সময় ১০:৫৯:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ মে ২০১৮