ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৮০ দেশকে ভিসা ছাড়াই কাতার ভ্রমণের সুযোগ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভিসা ছাড়াই ৮০টি দেশের নাগরিকরা কাতারে প্রবেশ করতে পারবে বলে জানিয়েছে কাতার সরকার। বুধবার রাজধানী দোহায় আয়োজিত সংবাদ সম্মেলনে দেশটির পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

কাতারের পর্যটনবিষয়ক ওয়েবসাইট ভিজিটকাতার-এ প্রকাশ করা হয়েছে ৮০টি দেশের নাম। দেশগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এগুলোর মধ্যে ৩৩টি দেশের নাগরিকরা ভিসা ছাড়াই কাতারে ১৮০ দিনের জন্য অবস্থান করতে পারবেন। বাকি ৪৭ দেশের নাগরিকরা থাকতে পারবেন ৩০ দিন।

কাতারে বিনা ভিসায় প্রবেশের সুযোগের তালিকায় বেশির ভাগ দেশই পশ্চিমা বিশ্বের। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে রয়েছে শুধু ভারতের নাম। পর্যটন মন্ত্রণালয়ের কর্মকর্তা হাসান আল-ইব্রাহিমের বরাত দিয়ে সংবাদ সংস্থা এএফপি জানায়, ভিসা ছাড়াই প্রবেশের সুযোগ মধ্যপ্রাচ্যে কাতারকে সবচেয়ে উন্মুক্ত দেশ হিসেবে তুলে ধরবে।

ভিসা ছাড়া কাতারে প্রবেশের সুযোগ পাওয়া ওই ৮০ দেশের নাগরিকদের কাতারে প্রবেশের জন্য শুধু বৈধ পাসপোর্ট দেখালেই হবে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মুহাম্মদ রাশেদ আল-মাজরোয়ি। ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপ। তাঁর আগে এ ধরনের সিদ্ধান্ত কাতারের পর্যটনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

৮০ দেশকে ভিসা ছাড়াই কাতার ভ্রমণের সুযোগ

আপডেট সময় ০১:০৬:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০১৭