ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৩ ম্যাচ নিষিদ্ধ হচ্ছেন সালাহ

আকাশ স্পোর্টস ডেস্ক:

চলতি ইংলিশ প্রিমিয়ার লিগের বাকি সময়ে মোহাম্মদ সালাহকে পাচ্ছে না লিভারপুল! আগামী মৌসুমের প্রথম ম্যাচেও তাকে পাবে না দলটি! প্রতিপক্ষ খেলোয়াড়কে অযাচিত আঘাত করায় তিন ম্যাচ নিষিদ্ধ হচ্ছেন তিনি!

চলতি মৌসুমটা স্বপ্নের মতো কাটছে সালাহর। শুধু ইপিএলেই ৩১ গোল করে রয়েছেন সর্বোচ্চ গোলদাতা তালিকার চূড়ায়। এর মাঝে কয়েকটি ব্যক্তিগত অর্জনও রয়েছে। এবার তিনিই পড়েছেন নিষিদ্ধ হওয়ার শঙ্কায়।

গেল শনিবার ঘরের মাঠ অ্যানফিল্ডে স্টোক সিটিকে আতিথ্য দেয় লিভারপুল। মরণপণ লড়াইয়ের ম্যাচটি শেষ পর্যন্ত গোলশূন্য ড্র হয়। এদিন গোলবঞ্চিত থাকেন চলতি মৌসুমে দারুণ ছন্দে থাকা সালাহ। ম্যাচের একপর্যায়ে গোল পেতে মরিয়া হয়ে ওঠেন তিনি। এতে প্রতিপক্ষ রক্ষণসেনা ব্রুনো মার্টিনস ইন্ডির সঙ্গে অনাহুত সংঘর্ষে জড়ান, মুখে মারেন মুষ্টি! এর জেরে তিন ম্যাচ নিষিদ্ধ হতে পারেন দ্য ফারাওখ্যাত ফুটবলার।

অবশ্য ঘটনাটি রেফারির নজরে পড়েনি। পরে ক্যামেরায় ধরা পড়ে। তিন সদস্যের প্যানেল বিষয়টি খতিয়ে দেখছে। এতে দোষী সাব্যস্ত হলে তিন ম্যাচ নিষিদ্ধ হবেন মিসরীয় রাজা! এমনটি হলে চলতি প্রিমিয়ার লিগের বাকি দুটি ও আগামী মৌসুমের প্রথম ম্যাচ পিএফএ বর্ষসেরা খেলোয়াড়কে ছাড়াই মাঠে নামতে হবে অলরেডসদের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

৩ ম্যাচ নিষিদ্ধ হচ্ছেন সালাহ

আপডেট সময় ০৯:০৩:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ এপ্রিল ২০১৮