ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মেসির হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন বার্সা

আকাশ স্পোর্টস ডেস্ক:

আবারও স্বরূপে আবির্ভূত হলেন লিওনেল মেসি। খেললেন নিজের খেলাটাই। তার অনন্য হ্যাটট্রিকে দেপোর্তিভো লা করুনিয়াকে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। তাদের ৪-২ গোলে হারিয়ে লা লিগা শিরোপা পুনরুদ্ধার করলেন স্প্যানিশ জায়ান্টরা।

এ নিয়ে চলতি মৌসুমে কোপা ডেল রের পর স্পেনসেরা টুর্নামেন্টের শিরোপা দখল নিল বার্সা। সব মিলিয়ে ২৫ বার লা লিগা শিরোপা জিতলেন কাতালানরা।

রোববার দেপোর্তিভো লা করুনিয়ার মাঠে আতিথ্য নেয় বার্সা। শুরুতে চেনা ছন্দে অতিথিরা। ৭ মিনিটে উসমানে ডেম্বেলের পাস ধরে গোল করে দলকে এগিয়ে দেন ফিলিপে কুতিনহো। ১৭ মিনিটে সমতায় ফেরার সুযোগ পান স্বাগতিকরা। তবে অসাধারণ সেভে তাদের প্রচেষ্টা নস্যাৎ করেন টের স্টেগান। এর পর অফসাইডের ফাঁদে পড়ে একটা গোল বাতিল হয়ে যায় দেপোর্তিভোর।

স্বাগতিকরা ব্যর্থ হলেও পরে গোল পেয়ে যান সফরকারীরা। এদিন লুইস সুয়ারেজের সঙ্গে মেসির বোঝাপড়াটা ছিল দারুণ। যার প্রথম ঝলক দেখা যায় ৩৮ মিনিটে। সুয়ারেজের দুর্দান্ত ক্রস থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন বার্সা প্রাণভোমরা।

অবশ্য পরক্ষণেই গোল পেয়ে যায় দেপোর্তিভো। ৪০ মিনিটে গোল করে ব্যবধান ২-১ করেন লুকাস পেরেজ। এতে এ ব্যবধান নিয়েই বিরতিতে যায় দুদল।

বিরতি থেকে ফিরে ফের দৃশ্যপটে ক্লারেন্স সিডোর্ফ শিষ্যরা। ৬৪ মিনিটে বার্সার দুর্বল রক্ষণের সুযোগ নেয় তারা। বোর্গেসের দুর্দান্ত ক্রস থেকে নিচু শটে অসাধারণ গোল করে তাদের সমতায় ফেরান চলাক। সমতায় ফিরে মুহুর্মুহু আক্রমণে বার্সাকে কোণঠাসা করে ফেলে দলটি।

তবে দিনটি যে ব্লাউগ্রানাদের। ফলে চাপে থেকেও গোল পেয়ে যায় তারা। ফের দুই বন্ধুর জোট। ৮২ মিনিটে সুয়ারেজের কাছ থেকে ফিরতি পাসে জালে বল জড়িয়ে দলকে এগিয়ে দেন মেসি। ৮৫ মিনিটে আবারও দুই মানিকজোড়ের যুগলবন্দি। এবার উরুগুইয়ান স্ট্রাইকারের পাস থেকে হ্যাটট্রিক পূরণ করেন ৫ বারের বর্ষসেরা ফুটবলার।

বাকি সময়ে আর কেউই গোল করতে পারেনি। ফলে ৪-২ গোলের জয়ে শিরোপার দখল নিয়ে মাঠ ছাড়ে আরনেস্টো ভালভার্দের শিষ্যরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মেসির হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন বার্সা

আপডেট সময় ১০:১৮:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৩০ এপ্রিল ২০১৮