ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বার্সেলোনা ছাড়ার বিষয়টি নিশ্চিত করলেন ইনিয়েস্তা

আকাশ স্পোর্টস ডেস্ক:

বার্সেলোনা ছাড়ার ঘোষণা দিলেন দলটির অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা। এই মৌসুম শেষে তিনি আর বার্সেলোনার হয়ে খেলবেন না। শুক্রবার সংবাদ সম্মেলনে এমনটিই ঘোষণা দিয়েছেন তিনি। বার্সেলোনা ক্লাবে ২২ বছর খেলার পর ক্লাব ছাড়ছেন এই ফুটবলার।

আজ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিতে গিয়ে কেঁদে ফেলেন ৩৩ বছর বয়সী ইনিয়েস্তা। ২০১০ সালে স্পেনের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন ইনিয়েস্তা। বার্সেলোনার হয়ে তিনি এখন পর্যন্ত আটটি লা লিগা শিরোপা, চারটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ও ছয়টি কোপা দেল রে শিরোপা জিতেছেন। এই মৌসুমেও লা লিগা শিরোপা জয়ের কাছাকাছি রয়েছে বার্সেলোনা।

বার্সেলোনা ছেড়ে চাইনিজ ক্লাব চংকিং দাংদাই লিফানে যোগ দিতে পারেন আন্দ্রেস ইনিয়েস্তা। সম্প্রতি ক্লাবটির প্রেসিডেন্ট গং দাক্সিং স্বীকার করেছিলেন যে, ইনিয়স্তার সঙ্গে তাদের আলোচনা চলছে।

শুক্রবার আন্দ্রেস ইনিয়েস্তা বলেন, ‘বার্সেলোনায় এটি আমার শেষ মৌসুম। আমি দীর্ঘদিন ধরে চিন্তাভাবনা করে এই সিদ্ধান্ত নিয়েছি। আমার মতে, বার্সেলোনা বিশ্বের সেরা ক্লাব। এই ক্লাব আমাকে সবকিছু দিয়েছে। বার্সেলোনার হয়ে খেলতে পেরে আমি গর্বিত।’

ইনিয়েস্তার বয়স যখন ১২ বছর তখন তিনি বার্সেলোনার ইয়ুথ একাডেমিতে যোগ দেন। সময়ের পরিক্রমায় তিনি বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হয়ে উঠেন। বার্সেলোনাকে তিনি ৩১টি শিরোপা জেতাতে সাহায্য করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বার্সেলোনা ছাড়ার বিষয়টি নিশ্চিত করলেন ইনিয়েস্তা

আপডেট সময় ০৭:৫২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ এপ্রিল ২০১৮