ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দলীয় প্রধানের পদ থেকে সরতে হবে নওয়াজ শরিফকে

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সদ্যবিদায়ী প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের রাজনৈতিক দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজকে (পিএমএল-এন) দলের নতুন প্রধান নিয়োগের নির্দেশ দিয়েছে দেশটির নির্বাচন কমিশন। আজ মঙ্গলবার নির্বাচন কমিশন এক নির্দেশনায় এ বার্তা দেওয়া হয়।

ওই নির্দেশনায় বলা হয়, ‘রাজনৈতিক দল অধ্যাদেশ ২০০২’ অনুসারে একজন আদালতে অযোগ্য ঘোষিত কোনো আইনপ্রণেতা কোনো রাজনৈতিক দলের পদে থাকতে পারবেন না। পাকিস্তানের সর্বোচ্চ আদালতের রায়ে পানামা পেপারস কেলেঙ্কারির কারণে প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষণার পরই নওয়াজ শরিফ পদ থেকে সরে যাওয়ার বিষয়টি নির্দেশনায় উল্লেখ করা হয়। নির্দেশনায় দ্রুত দলীয় প্রধান নিয়োগ করে তা আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনে জানানোর কথা বলা হয়েছে।

পিএমএল (এন)-এর নিজস্ব গঠনতন্ত্র ১৫ নম্বর অনুচ্ছেদের কথাও উল্লেখ করেছে পাকিস্তানের নির্বাচন কমিশন। ওই অনুচ্ছেদে বলা হয়েছে, ‘যদি দলীয় প্রধানের পদ শূন্য হয়, তবে তা এক সপ্তাহের মধ্যে পূরণ করতে হবে।’

নির্বাচন কমিশনের ওই নির্দেশনা জারির কিছুক্ষণ পরে পিএমএল-এনের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠকে বসেন। বৈঠকে অর্থমন্ত্রী ইসহাক দার এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসারও উপস্থিত আছেন।

নওয়াজ শরিফ ইসলামাবাদ থেকে তাঁর নিজের শহর লাহোরে যাবেন। এর আগেই দেশটির নির্বাচন কমিশন এ নির্দেশনা জারি করল।

পাকিস্তানের সুপ্রিম কোর্ট নওয়াজ শরিফকে অযোগ্য ঘোষণা করার পর জাতীয় পরিষদে শহিদ খাকান আব্বাসিকে অষ্টাদশ প্রধানমন্ত্রী নির্বাচিত করা হয় এবং ওই দিনই তিনি শপথ নেন। দেশটির নতুন প্রধানমন্ত্রী নওয়াজের দীর্ঘদিনের অনুগত হিসেবে পরিচিত। আগামী বছর পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠানের আগ পর্যন্ত তিনিই সরকার পরিচালনা করবেন বলে ধারণা করা হচ্ছে। নতুন মন্ত্রিপরিষদের সদস্যরা অধিকাংশই নওয়াজ শরিফ নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভার সদস্য ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দলীয় প্রধানের পদ থেকে সরতে হবে নওয়াজ শরিফকে

আপডেট সময় ১২:২৫:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০১৭