ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকার ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ: বাণিজ্যমন্ত্রী ভাতার আওতায় এলেন আরও ১৭১ খেলোয়াড় তেলের দাম বিশ্ববাজারে দ্বিগুণ বাড়লেও আমরা সামান্য বাড়িয়েছি: জ্বালানি মন্ত্রী আইএমএফের চাপে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি: অর্থমন্ত্রী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের কাছে ‘মড়ার উপর খাঁড়ার ঘা’: গোলাম পরওয়ার ইসরাইল বিজয় ছিনিয়ে আনতে জানে: ট্রাম্প মেরিন ড্রাইভে প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা নেতানিয়াহুর প্ররোচনায় ইরানযুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প: কমলা হ্যারিস ১০৭ বছরের পুরোনো মাঠ দখলমুক্ত করার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর চাকরি পুনর্বহাল চেয়ে মতিঝিলে ৬ ইসলামী ব্যাংকের সাবেক কর্মীদের অবস্থান

বায়ার্নকে হারিয়ে ফাইনালের পথে রিয়াল

আকাশ স্পোর্টস ডেস্ক:

ফেভারিটই ছিল, ফেভারিটের মতোই খেলল। বায়ার্ন মিউনিখকে তাদেরই মাঠে হারাল রিয়াল মাদ্রিদ। ২-১ গোলের জয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে এক পা দিয়ে রাখলেন জিনেদিন জিদানের শিষ্যরা।

বুধবার আলিয়াঞ্জ অ্যারেনায় আতিথ্য নেয় রিয়াল। তবে শুরুতে ছন্দে দেখা যায়নি তাদের। এ সুযোগ নিয়ে অতিথিদের ওপর ঝাঁপিয়ে পড়ে বায়ার্ন। স্বার্থও হাসিল করে নেয়। ২৮ মিনিটে আচমকা আক্রমণ থেকে গোল করে দলকে এগিয়ে দেন জসুয়া কিমিচ।

এর মিনিট ছয়েক পর বড়সড় ধাক্কা খায় বায়ার্ন। চোট পেয়ে মাঠ ছাড়েন রক্ষণ সেনা জেরোমে বোয়াটেং। এর আগে ৮ মিনিটে একই কারণে মাঠ ছাড়তে বাধ্য হন অ্যারিয়েন রবেন।

দলের দুই তারকাকে হারিয়ে খেলার গতি ধরে রাখতে পারেনি বায়ার্ন। এতে দৃশ্যপটে ফেরে রিয়াল। ৪৪ মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান মার্সেলো।

বিরতির পরও স্বাগতিকদের ওপর চাপ ধরে রাখে অতিথিরা। এতে এগিয়ে যেতেও সময় লাগেনি। ৫৭ মিনিটে দলকে এগিয়ে দেন মার্কো অ্যাসেনসিও।

পিছিয়ে পড়ে আক্রমণের গতি বাড়ায় বায়ার্ন। তবে আর কাঙ্ক্ষিত সাফল্য পাননি জার্মান চ্যাম্পিয়নরা। শেষ পর্যন্ত হারের বেদনা নিয়ে মাঠ ছাড়তে হয় দ্য বাভারিয়ানসরা।

এজয়ে ইউরোপসেরা টুর্নামেন্টের হ্যাটট্রিক শিরোপার পথে এগিয়ে গেল রিয়াল। উল্টো চিত্র বায়ার্নের। এ নিয়ে উয়েফা নিয়ন্ত্রিত লিগটিতে লস ব্লাঙ্কোজদের বিপক্ষে টানা ৫ ম্যাচ হারল এবার বুন্দেসলিগা শিরোপা ছোঁয়ার দ্বারপ্রান্তে থাকা দলটি।

আগামী মঙ্গলবার রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরতি লেগে নামবে বায়ার্ন। ওই ম্যাচে দলটি এ খরা ঘোচাতে পারে কিনা- এখন সেটিই দেখার।

Tag :
আপলোডকারীর তথ্য

সরকার ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ: বাণিজ্যমন্ত্রী

বায়ার্নকে হারিয়ে ফাইনালের পথে রিয়াল

আপডেট সময় ০৮:৩৫:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ এপ্রিল ২০১৮