ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মৌলভীবাজারে আগুন কেড়ে নিল মা-মেয়ের প্রাণ

অাকাশ জাতীয় ডেস্ক:

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় আগুনে পুড়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন আরও একজন। বুধবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের বুজবল গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওই এলাকার মৃত ওয়াছির মিয়ার স্ত্রী রোকেয়া বেগম (৫০) এবং তাদের মেয়ে শাহিনা আক্তার (২৪)। দগ্ধ ওয়াছিরের ছেলে মুন্না মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, রাতে বাড়ির সবাই ঘুমিয়েছিলেন। সোয়া দুইটার দিকে হঠাৎ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ঘরে আগুন ধরে যায়। এতে অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান শাহিনা। দগ্ধ হন মা-ছেলে।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল ভৌমিক জানান, দগ্ধ দুজনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসাপাতালে নেয়া হলে সকাল সাড়ে নয়টার দিকে মারা যান রোকেয়া বেগম। দগ্ধ মুন্নাকে চিকিৎসা দেয়া হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মৌলভীবাজারে আগুন কেড়ে নিল মা-মেয়ের প্রাণ

আপডেট সময় ১০:৫৩:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ এপ্রিল ২০১৮