ঢাকা ০৯:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

চরভদ্রাসনে ১০ টাকার চাল জব্দ, ডিলারশিপ বাতিল

অাকাশ জাতীয় ডেস্ক:

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন নাহার মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯টায় সদর বাজারে অভিযান চালিয়ে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সরবরাহকৃত ১০ টাকা কেজি দরের দেড় মে.টন. চাল জব্দ করেছেন।

হতদরিদ্রের জন্য বরাদ্দকৃত চাল মজুদ করার দায়ে উপজেলার আমির হোসেনের নামক ডিলারশিপ বাতিল করেন ইউএনও। একই সঙ্গে ওই ডিলারের কাছ থেকে নগদ ৫শ টাকা জরিমানা আদায় করে মামলার নিষ্পত্তি দেখিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত দু’মাস ধরে দফায় দফায় উপজেলায় ডিলারশিপের মাধ্যমে হতদরিদ্র পরিবারপ্রতি ৩০ কেজি করে ১০ টাকা দরে সরকারি চাল বিতরণ করা হয়েছে।

উপজেলা সদর বাজারের পাইলট হাই স্কুল শপিংমল মার্কেটের একটি দোকানে আমির হোসেনের ১০ টাকা চালের ডিলারশিপ ছিল। সম্প্রতি সরবরাহকৃত মিনিকেট জাতের চাল হতদরিদ্রের মাঝে সঠিকভাবে বিতরণ না করে সে ১০ টাকার চাল মজুদ করে চড়ামূল্যে বিক্রি করে চলছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চরভদ্রাসনে ১০ টাকার চাল জব্দ, ডিলারশিপ বাতিল

আপডেট সময় ১০:৩৩:৩২ অপরাহ্ন, বুধবার, ২৫ এপ্রিল ২০১৮