ঢাকা ০৬:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প জাতীয় সংসদে এক অধিবেশনে এত বেশি বিল পাসের নজির নেই: চিফ হুইপ বিএনপি ‘আত্মঘাতী’ রাজনীতি করছে: মামুনুল হক জুলাই সনদ সরকার ও বিরোধী দলকে মুখোমুখি পর্যায়ে নিয়ে যাচ্ছে :পার্থ সনদ বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ার শহীদ পরিবার ও জুলাইযোদ্ধার শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ ইরানকে ‘উপযুক্ত সময়ে’ ধ্বংসের হুমকি ট্রাম্পের বিএনপি নেতাকর্মীদের প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে ‘অ্যালেক্স ইমন’ নিহত তুরস্কের কাছে ‘সবচেয়ে সুন্দরী নারী’ চেয়ে উগান্ডার সেনাপ্রধানের হুঁশিয়ারি!

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ নিহত ২

অাকাশ জাতীয় ডেস্ক:

গাইবান্ধার পলাশবাড়ি ও সাঘাটায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্যসহ দুজন নিহত হয়েছেন। সোমবার রাতে রাইগ্রাম মোড়ে রংপুর-বগুড়া মহাসড়কে একটি নৈশ কোচের ধাক্কায় মোটরসাইকেল চালক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় তার শ্যালিকা যমুনা আকতার (২২) গুরুতর আহত হয়েছেন।

নিহত মোস্তফা কামাল (৪৫)জেলার ফুলছড়ি থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। পলাশবাড়ি থানা পুলিশ জানায়, সোমবার রাতে গোবিন্দগঞ্জ থেকে মোস্তফা কামাল তার শ্যালিকা যমুনাকে নিয়ে পলাশবাড়ি উপজেলা সদরের দিকে আসছিলেন।

পলাশবাড়ির রাইগ্রাম মোড়ে এলে রংপুর থেকে ঢাকাগামী একটি নৈশ কোচ তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে কনস্টেবল মোস্তফা কামাল ও তার শ্যালিকা যমুনা গুরুতর আহত হয়। তাদের দ্রুত উদ্ধার করে রংপুর প্রাইম হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোস্তফা কামাল মারা যান।

অপরদিকে সাঘাটা উপজেলার ভরতখালী নামক স্থানে সোমবার বিকালে ভটভটি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুলু মিয়া (৫৫) নামে একজন নিহত এবং অপর ৩ জন আহত হন।

পুলিশ জানায়, গত সোমবার বিকালে ভরতখালী ইউনিয়নের চরপাড়া গ্রামের দুলু মিয়া তার সহযোগী আশিক মিয়া ও শান্ত মিয়াকে নিয়ে বাড়ি থেকে ভরতখালি বাজারের দিকে যাচ্ছিলেন।

এ সময় ভরতখালি বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুলু মিয়াসহ ৩ মোটরসাইকেল আরোহী ও ভটভটিচালক আব্দুল হালিম মিয়া গুরুতর আহত হন। তাদের গাইবান্ধা আধুনিক হাসপাতালে নেয়ার পথে দুলু মিয়া মারা যান।

Tag :
আপলোডকারীর তথ্য

চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ নিহত ২

আপডেট সময় ১০:০৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ এপ্রিল ২০১৮