ঢাকা ০৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চাকরি না ছাড়ায় স্ত্রীর শিরশ্ছেদ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পাকিস্তানের চাকরি না ছাড়ায় স্ত্রীকে শিরশ্ছেদ করে হত্যা করেছে পাষণ্ড স্বামী। নিহত নাসরিন (৩৭) তিন সন্তানের মা। লাহোর থেকে ৪১ কিলোমিটার দুরের মঙ্গা মন্ডি এলাকায় তার মাথা বিচ্ছিন্ন দেহ খুঁজে পাওয়া যায়। পাকিস্তানের দৈনিক ‘ডন’ এর প্রতিবেদনে বলা হয়, ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়া, পুলিশ প্রত্যক্ষদর্শীদের বক্তব্যও রেকর্ড করেছে। নাসরিনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় গণমাধ্যমগুলোকে সাদ্দার বিভাগের এসপি মাহের মুমতাজ বলেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, নিহতের স্বামী আফরাহিমই ঘুমন্ত অবস্থায় তাকে হত্যা করেছে। নিহত নারী একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। কিন্তু তার স্বামী তার কাজ করা পছন্দ করতেন না। হত্যার পর হত্যাকারী ঘরের দরজা আটকে পালিয়ে যায়।

নাসরিনের সন্তানরা প্রতিবেশীদের সহায়তায় দরজা খুলে তাকে মৃত দেখতে পায়। নিহতের স্বামীকে ধরার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

চাকরি না ছাড়ায় স্ত্রীর শিরশ্ছেদ

আপডেট সময় ০৬:০৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০১৭