ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কাতারে সামরিক মহড়ায় তুর্কি বাহিনী

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মধ্যপ্রাচ্যের দেশ কাতারের সঙ্গে আরব দেশগুলোর সংকটের মধ্যেই দেশটিতে সামরিক মহড়ায় অংশ নিয়েছে তুর্কি বাহিনী। কাতারের গণমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে সৌদি আরব, আরব আমিরাত, বাহরাইন এবং মিসর। আরব বিশ্বের দেশগুলোর সঙ্গে কাতারের এমন সংকটের মধ্যেই সোমবার যৌথভাবে সামরিক মহড়ায় অংশ নিলো কাতার এবং তুরস্কের সেনারা।

সন্ত্রাসবাদে সহযোগিতার অভিযোগ এনেই দেশটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে আরব দেশগুলো। কিন্তু বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে কাতার। কাতারের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক, কৌশলগত এবং অবকাঠামোগত উন্নয়নেই কাতারের সেনাবাহিনীকে সহায়তা করতেই ওই সামরিক মহড়ায় অংশ নিয়েছেন দু’দেশের সেনারা।

এর আগে গত জুনের ৭ তারিখে কাতারের একটি সেনাঘাঁটিতে কয়েকশ সেনা মোতায়েনের বিষয়ে অনুমোদন দেয় তুরস্কের পার্লামেন্ট। এর পরেই দেশটিতে সেনা মোতায়েন করে তুরস্ক।

২০১৪ সালে দু’দেশের মধ্যে হওয়া চুক্তির অংশ হিসেবেই কাতারে সেনা পাঠিয়েছে তুরস্ক। এর মাধ্যমে কাতারের প্রতি সমর্থনের বিষয়টি প্রকাশ্যে আসল। তবে কাতারে আগে থেকেই যুক্তরাষ্ট্রের একটি বড় বিমান ঘাঁটি রয়েছে।

আঙ্কারা বলছে তারা কাতারে ৩ হাজার সেনা পাঠাবে। এই বিপুল সংখ্যক সেনা কাতারে যৌথ সামরিক মহড়ায় অংশ নেবে এবং কাতারের সঙ্গে সন্ত্রাসবিরোধী পরিকল্পনায় অংশ নেবে।

সৌদি, আরব আমিরাত, বাহরাইন এবং মিসর কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পরপরই কাতারের পাশে দাঁড়িয়েছে তুরস্ক।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কাতারে সামরিক মহড়ায় তুর্কি বাহিনী

আপডেট সময় ০৫:০৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০১৭