ঢাকা ০৬:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

সেভিয়াকে উড়িয়ে বার্সার শিরোপা জয়

আকাশ স্পোর্টস ডেস্ক:

সেভিয়াকে উড়িয়ে টানা চতুর্থবারের মতো কোপা দেল রের চ্যাম্পিয়ন হল বার্সেলোনা। শনিবার রাতে ওয়ান্দা মেত্রোপলিতানোর ফাইনালে ৫-০ গোলে জয়লাভ করে বার্সেলোনা।

শিরোপা জয়ে বেশি অবদান রেখেছে লুইস সুয়ারেজের জোড়া গোল। পাশাপাশি সতীর্থদের গোলে অবদান ছিল লিওনেল মেসির। আলো ছড়িয়েছেন আন্দ্রেস ইনিয়েস্তা ও ফিলিপে কতিনহো।

প্রথমার্ধে তিনবার জালে বল পাঠিয়ে জয়-পরাজয়ের হিসাব অনেকটাই শেষ করে দেয় বার্সেলোনা। দ্বিতীয়ার্ধেও প্রতিপক্ষের ওপর চাপ ধরে রেখে একচেটিয়া জয় তুলে নেয় তারা।

১৪তম মিনিটে শুরুটা করেন সুয়ারেজ। দারুণ এক পাল্টা আক্রমণে ডি-বক্সের মধ্যে ডান দিক থেকে ফিলিপে কতিনহোর গোলমুখে বাড়ানো বল নিখুঁত টোকায় ঠিকানায় পাঠান উরুগুয়ের স্ট্রাইকার। ৩১তম মিনিটে আন্দ্রেস ইনিয়েস্তার সঙ্গে একবার বল দেয়া-নেয়া করে পাস দেন জর্দি আলবা। প্রথম ছোঁয়ায় জোরালো শটে ব্যবধান দ্বিগুণ করেন আর্জেন্টাইন তারকা মেসি।

৪০তম মিনিটে আরেকটি পাল্টা আক্রমণে মেসিকে বল বাড়িয়ে দ্রুত ছুটে যান সুয়ারেজ। পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের চমৎকার ফিরতি পাস পেয়ে ডি-বক্সে ঢুকে নিচু শটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন সুয়ারেজ।

দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে উৎসবে যোগ দেন ইনিয়েস্তা। মেসির সঙ্গে বল দেয়া-নেয়ার মাঝে ক্ষিপ্রগতিতে ডি-বক্সে ঢুকে গোলরক্ষককে কাটিয়ে দুরূহ কোণ থেকে দলের চতুর্থ গোলটি করেন স্প্যানিশ এই মিডফিল্ডার।

৬৯তম মিনিটে সফল স্পট কিকে ব্যবধান আরও বাড়িয়ে সব অনিশ্চয়তার ইতি টেনে দেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কতিনহো। ডি-বক্সের মধ্যে ফরাসি ডিফেন্ডার ক্লেম লংলের হাতে বল লাগলে পেনাল্টিটি পায় বার্সেলোনা।

সব প্রতিযোগিতা মিলিয়ে সেভিয়ার বিপক্ষে এ নিয়ে আটটি ফাইনাল খেলে সাতটিতে জিতল কাতালান ক্লাবটি। এগিয়ে গেল ঘরোয়া ‘ডাবল’ জয়ের পথে। লা লিগায় নিজেদের শেষ পাঁচ ম্যাচের একটিতে জিতলেই চ্যাম্পিয়ন হবে এরনেস্তো ভালভেরদের দল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

সেভিয়াকে উড়িয়ে বার্সার শিরোপা জয়

আপডেট সময় ১১:০৩:১১ পূর্বাহ্ন, রবিবার, ২২ এপ্রিল ২০১৮