ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাতক্ষীরায় বন্দুকযুদ্ধে শিশু ধর্ষণ মামলার আসামি নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

সাতক্ষীরার কলারোয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শিশু ধর্ষণ মামলার আসামি সোহাগ সরদার (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুই পুলিশ সদস্য।

শনিবার গভীর রাতে উপজেলার সীমান্তবর্তী চন্দনপুর ইউনিয়নের হিজলদি গ্রামে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত সোহাগ একই গ্রামের শামসুর সরদারের ছেলে। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

কলারোয়া থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান, শনিবার বিকালে কেড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (৯) জোরপূর্বক ধর্ষণ করে একই গ্রামের সোহাগ। এ ঘটনায় একটি মামলা হয়।

গতরাতে আসামি সোহাগকে ধরতে পুলিশ অভিযানে নামে। রাত আড়াইটার দিকে পুলিশ সীমান্তবর্তী চন্দনপুর ইউনিয়নের হিজলদি গ্রামে এক যুবককে চ্যালেঞ্জ করলে তিনি পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়েন। পুলিশও পাল্টা গুলি করে।

দুপক্ষের গোলাগুলির পর হিজলদির ওই মাঠে তাকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পুলিশ সোহাগকে কলারোয়া হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে তাকে সোহাগ সরদার হিসেবে শনাক্ত করা হয়। ওসি আরও জানান, গোলাগুলিতে পুলিশের এএসআই আহসান ও এএসআই সাগর আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সাতক্ষীরায় বন্দুকযুদ্ধে শিশু ধর্ষণ মামলার আসামি নিহত

আপডেট সময় ১০:৫৬:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ এপ্রিল ২০১৮