ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

মেসিকে আঘাত করলে আর্জেন্টিনায় ফিরতে পারব না

আকাশ স্পোর্টস ডেস্ক:

আগামীকাল শনিবার কোপা ডেল রের ফাইনালে মুখোমুখি হবে বার্সেলোনা-সেভিয়া। শিরোপার লড়াইয়ে লিওনেল মেসিকে সামলানোর ভার পড়ছে স্বদেশী গ্যাব্রিয়েল মার্কাদোর ওপর। নিশ্চয়ই গোলমেশিনকে আটকাতে সচেষ্ট থাকবেন তিনি। দরকারে চড়াও হবেন, গায়ের জোরে বল কেড়ে নেবেন।

তবে সেই সাহস করতে পারছেন না মার্কাদো। বললেন মেসিকে আঘাত করলে আমি আর্জেন্টিনায় ফিরে যেতে পারব না।

ঘনিয়ে আসছে রাশিয়া বিশ্বকাপের ক্ষণ। ৩২ বছর পর মেসিকে ঘিরে ফের শিরোপা জয়ের স্বপ্ন দেখছে আর্জেন্টিনা। আশায় বুক বাঁধছেন লাখো আর্জেন্টাইন। শিরোপা নির্ধারণী ম্যাচে তাকে থামাতে গিয়ে যদি অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে যায়! সামান্য আঘাতে যদি ইনজুরিতে পড়ে যান তুরুপের তাস!

তেমনটি হলে নিস্তার পাওয়ার কথা নয় মার্কাদোর। তিনি মানছেন, যদি আমি মেসিকে আঘাত করি, তা হলে আমি দেশে ফিরতে পারব না।

তিনি বলেন, ফাউল করে আপনি মেসিকে থামাতে পারবেন না। তাকে ফেলে দেবেন, তাৎক্ষণিক উঠে বল নিয়ে দৌড় দেবে, ফুটবল কব্জায় নিতে চাইবে। সে শুধু প্রতিপক্ষকে চাপে রাখতে চায়, গোল পেতে চায়।

জাতীয় দলে কাঁধে কাঁধ মিলিয়ে খেলেন মেসি-মার্কাদো। গোল করেন ছোট ম্যাজিসিয়ান। আর নিজে পালন করেন রক্ষণভাগে অতন্দ্র প্রহরীর ভূমিকা। সতীর্থ সম্পর্কে তার প্রশংসাপত্র, সে বিশ্বের সেরা খেলোয়াড়। এতে কোনো সন্দেহ নেই। মাঠে তার প্রভাব থাকে সবসময়। ও যেমন গোল করে, তেমনি সতীর্থদের করায়। সে যে কোনো প্রতিপক্ষের জন্য হুমকি।

তবে জয়ের আশা ছাড়ছেন না মার্কাদো। আমরা ডিফেন্স নিয়ে প্রচুর কাজ করছি। আমাদের সেরাটাই খেলতে হবে। শিরোপা জয়ের স্বপ্ন দেখছি। আমাদের কাছ থেকে কেউ তা সহজে ছিনিয়ে নিয়ে যেতে পারবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

মেসিকে আঘাত করলে আর্জেন্টিনায় ফিরতে পারব না

আপডেট সময় ০২:৩৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ এপ্রিল ২০১৮