ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাসের ধাক্কায় বাবা-মেয়ে নিহত, আহত মা

অাকাশ জাতীয় ডেস্ক:

বাগেরহাটের ফকিরহাট উপজেলা বাসের ধাক্কায় বাবা ও মেয়ে নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন মা। বুধবার সকাল ৯টার দিকে বাগেরহাট-খুলনা মহাসড়কে নওয়াপাড়ার কাঁঠালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আনিসুজ্জামান (৩৭) ও তার মেয়ে আনিসা (৭)। তাদের বাড়ি ফকিরহাট উপজেলা শহরে। আনিসুজ্জামান শহরের ইসমাইল অপটিক্যাল নামে চশমার দোকান ও মিঠাপুকুরের সবুজ নার্সারির মালিক।

আহত স্ত্রী রোজিনা বেগমকে (৩৩) গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফকিরহাট থানার ওসি আ ন ম খায়রুন আলম জানান, আনিসুজ্জামান স্ত্রী রোজিনা বেগম ও মেয়ে আনিসাকে নিয়ে মোটরসাইকেলে গ্রামের বাড়ি খুলনার পাইকগাছায় যাচ্ছিলেন। পথে ওই এলাকায় পেছন দিক থেকে খুলনাগামী একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে আনিসুজ্জামানের ঘটনাস্থলেই মৃত্যু হয়।

এ সময় সড়কে ছিটকে স্ত্রী রোজিনা বেগম ও মেয়ে আনিসা গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেয়া হয়, পরে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে আনিসা মারা যায়।

নিহত দুজনের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন কাটাখালী হাইওয়ে থানার ওসি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বাসের ধাক্কায় বাবা-মেয়ে নিহত, আহত মা

আপডেট সময় ০৩:১০:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ এপ্রিল ২০১৮