ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

অবসর ভেঙে বিশ্বকাপে খেলছেন ইব্রাহিমোভিচ

আকাশ স্পোর্টস ডেস্ক:

ফুটবলের বিশ্ব মঞ্চে পারফরম করা একজন ফুটবলারের স্বপ্ন। জ্লাতান ইব্রাহিমোভিচ তা হেলায় ধূলিসাৎ করবেন কেন? তাই তো মত পাল্টালেন তিনি। অবসর ভেঙে জাতীয় দলে ফিরছেন সুইডিশ স্ট্রাইকার। উদ্দেশ্য বিশ্বকাপ রাঙানো।

বাছাইপর্বে ইতালির স্বপ্ন চুরমার করে রাশিয়া বিশ্বকাপে ঠাঁই করে নিয়েছে সুইডেন। তার পরই অবসর ভেঙে সুইডেনের হয়ে বিশ্বকাপ খেলার ইঙ্গিত দেন ইব্রাহিমোভিচ। অবশেষে ফুটবলের সবচেয়ে বড় মহাযজ্ঞের ২১তম আসরে খেলার বিষয়টি নিশ্চিত করলেন তিনি।

সোশ্যাল মিডিয়া টুইটারে ইব্রা লিখেছেন- বিশ্বকাপে আমার খেলার সম্ভাবনা আকাশছোঁয়া।

তবে ২০১৮ বিশ্বকাপে হালের অন্যতম সেরা স্ট্রাইকারের খেলার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে ফিফা আইন। মাল্টাভিত্তিক জুয়াড়– প্রতিষ্ঠান বেটহার্ডের সঙ্গে যুক্ত থাকায় আইন অনুযায়ী এবারের আসরে খেলতে পারবেন না তিনি।

কিন্তু এত কিছু তোয়াক্কা করার সময় নেই ইব্রাহিমেভিচের। জানালেন তিনি মন থেকে সুইডেনের হয়ে খেলতে চাইলে ফিফা তাকে রুখতে পারবে না।

সুইডেনের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ইব্রাহিমোভিচ। ২০০১সালে জাতীয় দলে অভিষেক ঘটে তার। অবসর নেন ২০১৬ সালে ইউরো খেলে। এর মাঝে ১১৬ ম্যাচে ৬২ গোল করেছেন তিনি। বিভিন্ন মেয়াদে দলকে নেতৃত্ব দিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

অবসর ভেঙে বিশ্বকাপে খেলছেন ইব্রাহিমোভিচ

আপডেট সময় ০২:২৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ এপ্রিল ২০১৮