ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

স্ত্রীকে রাতভর নির্যাতনের পর মুখে বিষ ঢেলে হত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

সুনামগঞ্জের ছাতকে যৌতুক না দেয়ায় এক গৃহবধূকে হত্যার খবর পাওয়া গেছে। শনিবার দিবাগত রাত থেকে ভোর পর্যন্ত গৃহবধূ সুজিতা বেগমকে (৩০) নির্যাতনের পর তার মুখে বিষ ঢেলে দেয়া হয় বলে অভিযোগ উঠেছে।

আহত গৃহবধূকে উদ্ধার করে স্থানীয় কৈতক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টায় মারা যান সুজিতা।

সুজিতা উপজেলার সিংচাপইড় ইউপির বড় সৈদেরগাঁও গ্রামের আব্দুল জলিলের স্ত্রী। গৃহবধূর মৃত্যুর পর স্বামীসহ পরিবারের লোকজন পালিয়ে গেছেন।

গৃহবধূর বোন ফিরোজা বেগম বলেন, আমার বোন সুজিতাকে দীর্ঘদিন থেকে যৌতুকের জন্য তার স্বামী ও পরিবারের লোকজন নির্যাতন করে আসছিল। ঘটনার রাতে ও সকালে সুজিতাকে নির্যাতনের পর তার মুখে বিষ ঢেলে হত্যা করে তারা।

ইউপি সদস্য আবদুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ছাতক থানার ওসি আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

স্ত্রীকে রাতভর নির্যাতনের পর মুখে বিষ ঢেলে হত্যা

আপডেট সময় ১১:১৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৫ এপ্রিল ২০১৮