ঢাকা ০১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চাঁপাইনবাবগঞ্জে জামায়াত-শিবিরের গোপন বৈঠক, আটক ৮

অাকাশ জাতীয় ডেস্ক:

চাঁপাইনবাবগঞ্জে গোপন বৈঠকের সময় জেহাদি বই ও সরকার বিরোধী লিফলেটসহ জামায়াত-শিবিরের আট নেতা-কর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

শনিবার ভোর সোয়া ৩টার দিকে শহরের শাহীবাগ এলাকায় একটি ছাত্রাবাস থেকে তাদের আটক করা হয়। এর পর ওই দিন বিকাল পৌনে ৪টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান এসব তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল শনিবার ভোর সোয়া ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের শাহীবাগ এলাকায় চান মোহাম্মাদের একটি ছাত্রাবাসে অভিযান চালায়।

এ সময় নবাবগঞ্জ সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি আব্দুল হামিদসহ ৮ জামায়াত-শিবির কর্মীকে আটক করা হয়। উদ্ধার করা হয় বিপুল জিহাদী বই ও চাঁদা আদায়ের রেজিস্টার খাতা।

অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান আরও জানান, পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রায় হামলার পরিকল্পনা ছিল আটককৃতদের। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চাঁপাইনবাবগঞ্জে জামায়াত-শিবিরের গোপন বৈঠক, আটক ৮

আপডেট সময় ০৭:০০:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৪ এপ্রিল ২০১৮