ঢাকা ১০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী আগ্রাসন চালিয়ে হরমুজ কখনোই উন্মুক্ত করা যাবে না, ইরানের হুঁশিয়ারি ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী কুসুম্বা মসজিদের দানবাক্সে মিলল পৌনে ১৩ লাখ টাকা ও স্বর্ণের চামচ দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার: প্রধানমন্ত্রী আমাকে ঋণখেলাপি বলে জাতির কাছে ছোট করা হয়েছে: সংসদে এমপি সারোয়ার ২০৩০ সালের মধ্যে ফ্যামিলি কার্ড পাবে দেড় কোটির বেশি পরিবার উন্নত বাংলাদেশ গড়তে দক্ষ যুবসমাজ গড়ে তোলার বিকল্প নেই : রাষ্ট্রপতি জুলাই শহীদদের স্মৃতি ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে: আমানউল্লাহ আমান যুক্তরাষ্ট্র একটি ‘জলদস্যু’ রাষ্ট্রে পরিণত হবে: লুলা

রাতের আঁধারে সাবেক স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ খুন

অাকাশ জাতীয় ডেস্ক:

ফরিদপুরের চরভদ্রাসনে রাতের আঁধারে সাবেক স্বামীর ছুরিকাঘাতে এক গৃহবধূ খুন হয়েছেন। রিক্তা বেগম (২২) নামে ওই গৃহবধূকে সোমবার রাত ৯টায় ছুরিকাঘাত করেন তার সাবেক স্বামী আলমগীর হোসেন (৩৫)। পরে মঙ্গলবার দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রিক্তা।

আলমগীর কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার খরিবোনা গ্রামের ইব্রাহিম দর্জির ছেলে। নিহত রিক্তা বেগম পার্শ্ববর্তী সদরপুর উপজেলার খেজুরতলা গ্রামের কালাম মোল্যার মেয়ে।

প্রায় ছয় বছর আগে বিয়ের পর থেকে স্বামী আলমগীরের নির্যাতন সইতে না পেরে কিছুদিন আগে তাকে তালাক দেন রিক্তা বেগম। পরে সদরপুর উপজেলার বাবুরচর খালাশী ডাঙ্গী গ্রামের আলী আহমেদের ছেলে শাহজালালকে (৩৬) দ্বিতীয় বিয়ে করেন রিক্তা।

এরই জের ধরে সাবেক স্বামী আলমগীর হোসেন উপজেলা সদরের বর্তমান স্বামী শাহজালালের ভাড়া বাড়িতে এসে রাতের আঁধারে রিক্তার তলপেটে ছোরা মেরে পালিয়ে যান।

জানা যায়, গত ৮ মার্চ রিক্তা বেগম নতুন স্বামী শাহজালাল ও আগের সংসারের এক ছেলে রাহুলকে নিয়ে চরভদ্রাসন উপজেলা সদরে ইউসুপ বাছারের ভাড়া বাড়িতে বসবাস শুরু করেন।

ঘটনার রাত সোমবার রিক্তার বর্তমান স্বামী শাহজালাল সদরপুর উপজেলা বাজারে জান্নাত সুইং নামে কাপড় ও পোশাক তৈরি ব্যবসাপ্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

এ সময় রিক্তা তার ছেলে রাহুলকে (৪) নিয়ে ভাড়া বাড়িতে অবস্থান করছিলেন। রাতে ওষুধ কেনার জন্য ছেলেকে নিয়ে রিক্তা ঘর থেকে বের হলেই আগে থেকে ওত পেতে থাকা সাবেক স্বামী আলমগীর তাকে তুলে নেয়ার জন্য টানাহেঁচড়া শুরু করেন।

এর একপর্যায়ে ছেলে রাহুলের সামনেই ধারালো ছুরি দিয়ে রিক্তার তলপেটে আঘাত করে মুমূর্ষু অবস্থায় তাকে ফেলে পালিয়ে যান আলমগীর।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয়। চরভদ্রাসন থানার ওসি রাম প্রসাদ ভক্ত ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী

রাতের আঁধারে সাবেক স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ খুন

আপডেট সময় ১১:১২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ এপ্রিল ২০১৮