ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট বসানো যাবে না: প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট না বসাতে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেকের বৈঠক শেষে এ কথা জানান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রাক-বাজেট আলোচনায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছিলেন, ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের ওপর ভ্যাট আরোপ করা হবে। তবে ছাত্রদের ওপর নয়।

অর্থমন্ত্রীর বক্তব্যের পর দিন আজ দুপুরে একনেক সভায় অনির্ধারিত বিষয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর কর নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও উপস্থিত ছিলেন। সভাশেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, অর্থমন্ত্রী একটি অনুষ্ঠানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট নিয়ে কি বলেছেন সেটি উনার ব্যক্তিগত বক্তব্য। একনেক সভায় প্রধানমন্ত্রী পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোনো কিছুতেই ভ্যাট নেয়া হবে না। এমনকি বেসরকারি বিশ্ববিদ্যালয় ভবনের সব কিছুই থাকবে ভ্যাটমুক্ত।

আজ একনেক সভায় ১৬টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে বলে জানান পরিকল্পনামন্ত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এয়ারবাস এ৩৮০ দিয়ে বিলাসবহুল সেবায় জোর তিন এয়ারলাইনসের

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট বসানো যাবে না: প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৩:৪২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ এপ্রিল ২০১৮