ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

গরুর ধান খাওয়া নিয়ে সংঘর্ষে নিহত ১

অাকাশ জাতীয় ডেস্ক:

সুনামগঞ্জের জগন্নাথপুরে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। রোববার দুপুরে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, কুবাজপুর গ্রামের নুরুল হকের গ্রাম সংলগ্ন হাওরের জমিতে একই গ্রামের সুবাস করের গরু ধান খেতে থাকলে জমির মালিক নুরুল হক গরু দিয়ে আধাপাকা ধান না খাওয়াতে বলেন। এ নিয়ে সুবাস কর ও পক্ষের লোকদের সঙ্গে তর্কবিতর্ক থেকে একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এ সময় সুবাস করের পক্ষ নিয়ে পার্শ্ববর্তী গ্রামের শহিদ মিয়াসহ একদল দুর্বৃত্ত নুরুল হককে (৫০) এলোপাতারি মারধর করে এবং গলাটিপে হত্যা করে।

এ সময় নুরুল হক পক্ষের চারজন আহত হন। আহত সাইদুল হক (২৫) আমিন মিয়া (১৮) শরিফ মিয়া (২২) গোলজার আহমদ (২৫) আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেফতার করেছে। তারা হলেন- সুবাস করের স্ত্রী শিবলী কর, পাকি করের স্ত্রী সীমা কর ও কানাই করের ছেলে করুনা কর।

জগন্নাথপুর থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল ইসলাম দৈনিক আকাশকে জানান, জমির ধান খাওয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

গরুর ধান খাওয়া নিয়ে সংঘর্ষে নিহত ১

আপডেট সময় ০৭:২৭:২৫ অপরাহ্ন, রবিবার, ৮ এপ্রিল ২০১৮