ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্যাতনের শিকারদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনে সংসদীয় বিশেষ টাস্কফোর্স গঠনের আহ্বান মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১ লাখ ৬০ হাজার কোটি টাকা বিদেশ পাচার হয়েছে: মঈন খান দক্ষিণ কোরিয়ার সাবেক ফার্স্ট লেডির ৭ বছরের কারাদণ্ড প্রমাণ ছাড়া প্রশ্নফাঁসের গুজব ছড়ালে তাৎক্ষণিক গ্রেফতার: শিক্ষামন্ত্রী তারেক রহমানের উন্নয়ন-দৃষ্টিভঙ্গি বাস্তবায়নে চীন ‘বিশ্বস্ত বন্ধু’ হয়ে থাকবে : হুমায়ুন কবির গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে: মির্জা ফখরুল নারী ও শিশু নির্যাতনকারী ‘সমাজের শত্রু’: সমাজকল্যাণমন্ত্রী বাংলাদেশ-চীন সম্পর্ক এখন দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্বে: মাহদী আমিন

বিএনপিকে সমাজ থেকে একঘরে করতে হবে: ইনু

অাকাশ জাতীয় ডেস্ক:

জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপির নেত্রী খালেদা জিয়া নারী উন্নয়ন বিরোধী। তিনি নারী নির্যাতনকারীদের পক্ষে। জঙ্গিদের সঙ্গী হয়ে তিনি দেশকে পিছিয়ে দিয়েছেন। আগামী নির্বাচনে তাদের পরিহার করতে হবে। বিএনপিকে সমাজ থেকে, রাজনীতির মাঠ থেকে, নির্বাচন থেকে একঘরে করতে হবে।

রোববার বেলা ১১টায় কুষ্টিয়ার ভেড়ামারা কলেজ মাঠে জাসদের অঙ্গ সংগঠন নারী জোটের নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি ধর্মের মুখোশধারী বিরোধী শক্তি। তাদের প্রতিহত করতে হলে নারী সমাজের জেগে উঠতে হবে। জাসদ নারীদের সম্মানের জন্য লড়াই করছে। নারীদের নিরাপত্তাসহ সব ধরনের সুযোগ সুবিধা জাসদ নিশ্চিত করতে চাই। নারীদের উদ্দেশে তিনি বলেন, জাসদ আপনার শক্তি, জাসদ আপনার সম্মান, মর্যাদা, অধিকার হিস্যার পাহারাদার।

নারী জোটের ভেড়ামারা উপজেলা শাখার সভাপতি নাসিমা আলীম সাজুর সভাপতিত্বে নারী সমাবেশে কেন্দ্রীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রিনা, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবদুল আলীম স্বপন, নারী জোটের যুগ্ন সম্পাদক উম্মে হাসান ঝলমল, সমাজ সেবা বিষায়ক সম্পাদক সৈয়দ সুলতানা হ্যাপি, প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাজী সালমা সুলতানা, কুষ্টিয়া নারী জোটের সভাপতি আরতি রানী সিংহ রায়, জাসদের কেন্দ্রীয় নেতা আবদুল্লাহ সরকার, চাঁদগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হাফিজ তপন, বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান আশিকুর রহমান ছবি, জাসদ নেতা অসিত কুমার সিংহ রায়, এমদাদুল ইসলাম আতা, এসএম আনছার আলী প্রমুখ বক্তব্য রাখেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্যাতনের শিকারদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনে সংসদীয় বিশেষ টাস্কফোর্স গঠনের আহ্বান

বিএনপিকে সমাজ থেকে একঘরে করতে হবে: ইনু

আপডেট সময় ০৮:৪০:৩০ অপরাহ্ন, রবিবার, ৮ এপ্রিল ২০১৮