ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এলডিসি থেকে উত্তরণে বাড়তি তিন বছর সময় নেওয়া বিলাসিতা নয়: তিতুমীর চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ৩৫ লাখ টাকা লুট দোষারোপের সময় নয়, দুর্গত মানুষের পাশে দাঁড়াতে হবে: প্রতিমন্ত্রী অমিত জুলাই সনদ বাস্তবায়নে সংসদে না হলে রাজপথে আন্দোলন: গোলাম পরওয়ার অনলাইনে মাদক কেনাবেচার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, সংসদে বিল পাস জাপা নেতার বাসায় নাহিদ ও হাসনাতের ডিনার-রাতযাপন জুলাই গণঅভ্যুত্থানকে সমুন্নত রাখতে জাতীয় ঐক্য গঠনে কাজ করবে এবি পার্টি বিরোধী দলের ওয়াকআউট হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়: আইএমএফকে অর্থমন্ত্রী

‘ধর্ষণ’ মামলার এজাহারে যা বললেন তরুণী

অাকাশ নিউজ ডেস্ক:

রাজধানীর অভিজাত এলাকা বনানীতে জন্মদিনের পার্টির কথা বলে দাওয়াত দিয়ে আবার এক তরুণীকে বাসায় নিয়ে রাতভর ধর্ষণের পর বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বনানীর ২ নম্বর রোডের ২১৪ নম্বরে এক ব্যবসায়ীর বাসায় তাঁর ছেলে গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটায় বলে ‘ধর্ষণের শিকার’ তরুণী মামলায় উল্লেখ করেছেন।

গতকাল বুধবার রাতে এ মামলা দায়ের করা হয় বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন বনানী থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আলী আহমদ। তিনি জানান, বনানীর ন্যাম ভিলেজে ব্যবসায়ী বোরহান উদ্দিন বেলালের ছেলে বাহার উদ্দিন ইভানকে (২৮) মামলায় একমাত্র আসামি করা হয়েছে। ওই তরুণী (২১) রাজধানীর বাসিন্দা। তিনি দ্বাদশ শ্রেণির পরীক্ষা দিয়েছেন।

এর আগে জন্মদিনের পার্টিতে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ এনে গত ৬ মে বনানী থানায় মামলা করেন এক ছাত্রী। এ ঘটনা সারা দেশে ব্যাপক আলোড়ন তোলে। পুলিশ ঘটনায় জড়িত সন্দেহে আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদ ও তাঁর বন্ধু নাঈম আশরাফকে গ্রেপ্তার করে। তাঁরা এখনো কারাগারে আছেন।

এ ঘটনার রেশ কাটতে না কাটতেই রাজধানীর অভিজাত এলাকায় আরো একটি ধর্ষণের অভিযোগ পেল পুলিশ। এ ঘটনায় পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করেনি।

মামলার এজাহারে ওই তরুণী উল্লেখ করেছেন, ১১ মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাঁদের বন্ধুত্ব হয়। এর সূত্র ধরেই তাঁদের দেখা-সাক্ষাৎ হতো এবং ঘোরাঘুরি করতেন তাঁরা। চার মাস আগে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

ঘটনার দিন রাত ৯টায় ইভান ফোন করে ওই তরুণীকে জন্মদিনের কথা বলে তাঁর বাসায় যেতে বলে এবং বলে, তাঁর মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দেবে।

‘আমাদের সম্পর্কের বিষয়টি তাহার (ইভান) মাকে জানাবে মর্মে জানায় এবং টেলিফোনে তাহার মায়ের পরিচয় দিয়ে একজন মহিলা আমার সঙ্গে কথা বলে আর আমি তাঁকে তাহার মা মনে করি। তারপর আমি আমার আপুর সঙ্গে কথা বলে রাত সাড়ে ১০টায় রিকশা করে তাহার বাসার সামনে পৌঁছালে সে আমাকে রিসিভ করিয়া তাহার বাসায় নিয়ে যায়।’

ওই তরুণী বাসায় গিয়ে আর কাউকে দেখেননি। জানতে চাইলে ইভান জানায়, তাঁর বাবা-মা অসুস্থ। তাই ঘুমিয়ে আছেন। জোরে কথা বলা যাবে না।

এজাহারে ওই তরুণী আরো উল্লেখ করেন, ‘বাসায় জন্মদিনের অনুষ্ঠানের কোনো আলামত দেখি না। আমি ভয় পাই এবং বাসায় আসতে চাই। কিন্তু সে বাসায় আসতে দেয় না। সে আমাকে রাতে খাবার খাওয়ায় এবং নেশাজাতীয় দ্রব্য খাওয়ায়।

রাত দেড়টায় ইভান ধর্ষণ করে বলে তরুণী এজাহারে উল্লেখ করেছেন। তিনি আরো বলেন, ‘আমি চিৎকার করিতে থাকিলে সে রাত সাড়ে ৩টায় আমার ব্যাগ রেখে আমাকে বাড়ি থেকে বের করে দেয়।’

‘আসামি আমাকে এর আগেও বিবাহের প্রলোভনে ধর্ষণ করে। আমাকে ভয় দেখায়, মুখ খুলিলে তাহার নিকট আছে এমন খারাপ ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দিবে’, এজাহারে বলেন তরুণী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলডিসি থেকে উত্তরণে বাড়তি তিন বছর সময় নেওয়া বিলাসিতা নয়: তিতুমীর

‘ধর্ষণ’ মামলার এজাহারে যা বললেন তরুণী

আপডেট সময় ০১:৩৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০১৭